Tokyo Olympics : 'পানিপথ নে পানি দিখা দিয়া', মোদীর প্রশংসার এই জ্যাভলিন কীভাবে সামলালেন নীরজ

Tokyo Olympics : 'পরিশ্রমের ফসল সোনা', মোদীর প্রশংসার জ্যাভলিন কীভাবে সামলালেন নীরজ

ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতা নীরজ চোপড়াকে নিয়ে নাগরিকদের গর্বের শেষ নেই। দেশের বিভিন্ন প্রান্তে জ্যাভলিন থ্রোয়ারের ঐতিহাসিক জয় উচ্ছ্বাসের সঙ্গে পালন করা হচ্ছে। হরিয়ানার অ্যাথলিটের গর্বে গর্বিত হয়ে অভিনন্দনের বন্যায় নীরজকে ভাসিয়ে দিয়েছেন রথী-মহারথীরা। সবার থেকে আলাদা হয়ে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিটকে অন্য রকম সম্ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার ছেলে সঙ্গে সরাসরি কথা বললেন দেশের প্রশাসনিক প্রধান।

কী বললেন মোদী

কী বললেন মোদী

টোকিও অলিম্পিক থেকে সোনাজয়ী ২৩ বছরের নীরজ চোপড়ার কীর্তিতে মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবেগ চেপে রাখতে না পারে ইভেন্ট শেষ হওয়ার পর জ্যাভলিন থ্রোয়ারকে ফোনই করে বসেন দেশের প্র্রশাসনিক প্রধান। কথোপকথনের শুরুতে মোদী বলেন অলিম্পিকের শেষ দিনে ভারতকে গর্বিত করেছেন নীরজ। এরপরই দেশের প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় সোনাজয়ীর বীরত্বের প্রশংসা। নীরজকে ফোনে মোদী বলেন, 'পানিপথ নে পানি দিখা দিয়া'। যার মাধ্যমে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের বীরত্বের প্রশংসাই করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য ২০২০ সালে টোকিওয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য পিছিয়ে যায় দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ। এর জেরে অ্যাথলিটদের অতিরিক্ত আরও এক বছর পরিশ্রমে নিয়োজিত। সেই চ্যালেঞ্জকে হারিয়ে নীরজের সোনার গুরুত্ব যে অন্যরকম তাও দেশের সফল জ্যাভলিন থ্রোয়ারকে জানাতে ভোলেননি মোদী। সবশেষে এই সাফল্যের জন্য নীরজের নিরলস পরিশ্রমকেই কৃতিত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

কী বলেন নীরজ

কী বলেন নীরজ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসায় আপ্লুত হয়েও নিজেকে সামলে নেন নীরজ চোপড়া। দেশের প্রশাসনিক প্রধানকে সোনাজয়ী অ্যাথলিট জানান যে তিনি জানতেন যে তাঁর ইভেন্টই টোকিও অলিম্পিকে ভারতের শেষ ইভেন্ট হতে চলেছে। তাই সেখানে তিনি নিজের সেরাটা উজাড় করে বিশেষ কিছু করে দেখাতে চেয়েছিলেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন চোপড়া। পরিশেষে দেশের জন্য সোনা জিতে তিনি গর্ব বোধ করছেন বলেও জানিয়েছেন নীরজ। বাড়িতে বসে তাঁকে অনুপ্রাণিত করা ভারতীয় ক্রীড়াপ্রেমীদেরও ধন্যবাদ জানিয়েছেন ইতিহাস রচয়িতা। উল্লেখ্য অলিম্পিক অভিযান শুরুর আগে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই তাঁকে আত্মবিশ্বাসী মনে হয়েছিল বলে নীরজকে জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। উত্তরে অ্যাথলিট বলেন যে তিনি দেশের হয়ে একশো শতাংশ দিতে বদ্ধপরিকর ছিলেন।

নরেন্দ্র মোদীর টুইট

নীরজ চোপড়ার জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, টোকিওয় ইতিহাস রচনা হয়েছে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার যে সফলতা হাসিল করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, নিজের ইভেন্টে দুর্দান্ত খেলেছেন নীরজ। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের মানসিকতায় মুগ্ধ হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সবশেষে নীরজকে দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

নীরজের ঐতিহাসিক জয়

নীরজের ঐতিহাসিক জয়

১৯০০ সালে শেষবার অ্যাথলেটিক্সে পদক জিতেছিল ভারত। তারপর থেকে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের পদক জয়ের ভাঁড়ার শূন্যই ছিল। এমনকী ২০০৮ সালের বেজিং গেমসে প্রতিযোগিতায় নিজেদের ব্যক্তিগত ইভেন্টের প্রথম সোনা জিতেছিল দেশ। অর্থাৎ ১৩ বছর পর ফের অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ফের সোনা জয়ের স্বাদ পেল ভারত। জ্যাভলিন থ্রো তো বটেই, বিশ্বের সেরা ক্রীড়াযঞ্জের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ইতিহাস রচনা করলেন নীরজ চোপড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+