Tokyo Olympics : বক্সিংয়ের সেমিফাইনালে হেরে যাওয়া লাভলিনার পাশে প্রধানমন্ত্রী, ব্রোঞ্জজয়ীকে শুভেচ্ছা দেশের

Tokyo Olympics : বক্সিংয়ের সেমিফাইনালে হেরে যাওয়া লাভলিনার পাশে প্রধানমন্ত্রী, শুভেচ্ছা দেশের

বক্সিংয়ের সেমিফাইনালে হেরে গিয়ে টোকিও অলিম্পিক থেকে সোনা বা রূপো জয়ের সম্ভাবনা হাতছাড়া করেছেন লাভলিনা বড়গোহাঁই। তা বলে ভারতীয় বক্সারের কৃতিত্বকে কোনওভাবেই ছোট করা হচ্ছে না। শেষ চারের লড়াই হেরেও দেশের জন্য ব্রোঞ্জ জয় করা অসমের বক্সারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাভলিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন ভরিয়ে দিয়েছেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ থেকে রথী-মহারথীরা।

লাভলিনার পাশে প্রধানমন্ত্রী

সেমিফাইনালে হেরে গেলেও লাভলিনা বড়গোহাঁইয়ের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকে ভারতীয় বক্সারের লড়াইকে কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে বক্সিংয়ে লাভলিনার সাফল্য আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভারতীয় মহিলা বক্সারের মানসিকতায় মুগ্ধ হয়েছেন মোদী। অলিম্পিক থেকে দেশের হয়ে ব্রোঞ্জ জয়ের জন্য লাভলিনাকে শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

অনুরাগ ঠাকুর

লাভলিনা বড়গোহাঁই টোকিও অলিম্পিকে নিজের সেরা পাঞ্চ দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনুরাগ ঠাকুর। কেরিয়ারের প্রথম অলিম্পিক থেকেই ব্রোঞ্জ পদক জিতে ফেরাটা যে খুব একটা মুখের কথা নয়, তাও জানাতে ভোলেননি দেশের ক্রীড়ামন্ত্রী। টোকিও গেমসে লাভলিনার পারফরম্যান্সে দেশ গর্বিত বলেও জানিয়েছেন অনুরাগ ঠাকুর।

কিরেণ রিজিজু

টোকিও অলিম্পিকে লাভলিনা বড়গোহাঁইয়ের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। অসমের বক্সার অলিম্পিক থেকে ব্রোঞ্জ জিতে দেশকে দিশা দেখিয়েছেন বলেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারতের বর্তমান আইনমন্ত্রী। লাভলিনার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন রিজিজু।

সচিন তেন্ডুলকর

টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জেতা লাভলিনা বড়গোহাঁইকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। জীবনের প্রথম অলিম্পিকেই অসাধারণ পারফরম্যান্স করে অসমের বক্সার ভারতবাসীর মন জয় করেছেন বলেও লিখেছেন মাস্টার ব্লাস্টার। এখান থেকে লাভলিনা আরও ওপরে উঠবে বলে আশা প্রকাশও করেছেন ক্রিকেটের ঈশ্বর।

জয় শাহ

টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জেতা লাভলিনা বড়গোহাঁইকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। অসমের বক্সার যেভাবে টোকিও গেমসে লড়েছেন, তা দেশের কাছে অনুপ্রেরণা বলেও লিখেছেন জয়। তবে এটা সবে শুরু। এখান থেকে লাভলিনাকে আরও পথ হেঁটে যেতে হবে বলেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিসিসিআই সচিব।

রথী মহারথীদের প্রতিক্রিয়া

টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জপদক জেতা লাভলিনা বড়গোহাঁইয়ে মুগ্ধ হয়েছে দেশ। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে ভারতীয় সেনার এডিজি পিআই, বীরেন্দ্র শেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংয়ের মতো দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে অন্যান্য রথী-মহারথীরা অসমের বক্সারের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন। ভারতীয় বক্সারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+