Tokyo Olympics : রুপোজয়ী রবি দাহিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির, উচ্ছ্বসিত দেশ

Tokyo Olympics : রুপোজয়ী রবি দাহিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির, উচ্ছ্বসিত দেশ

সোনা হাতছাড়া হলেও অলিম্পিকের মতো মঞ্চে রুপো জেতাও যে মুখের কথা নয়, তা মেনে নিয়েছে দেশ। তাই কুস্তিতে পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল বিভাগে দ্বিতীয় হওয়া রবিকুমার দাহিয়ায় গর্বিত হয়েছে দেশ। মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য রথী-মহারথীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ইতিহাস রচনা করা ভারতীয় কুস্তিগীর।

নরেন্দ্র মোদী

টোকিও অলিম্পিকে রুপোজয়ী রবিকুমার দাহিয়াকে অসাধারণ কুস্তিগীর বলে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। ফাইনালে হেরে গেলেও ম্যাচে দাহিয়া যে লড়াই করেছেন, তাতে মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। টোকিও গেমস থেকে রুপো জেতার জন্য রবিকুমার শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ভারতীয় কুস্তিগীরের সাফল্যে দেশ গর্বিত বলেও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। টোকিও গেমস থেকে একটুর জন্য ব্রোঞ্জ পদক জিততে ব্যর্থ হওয়া দীপক পুনিয়াকেও অনুপ্রাণিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রামনাথ কোবিন্দ

টোকিও অলিম্পিকে কুস্তির ফাইনালে হেরে গেলেও রবিকুমার দাহিয়ার কৃতিত্বে গর্বিত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্রতিকূলতাকে জয় করে টোকিও গেমস থেকে রুপো জিতেছেন রবি। চ্যাম্পিয়নের মতোই তিনি ফাইনাল ম্যাচ লড়েছেন বলেও নিজের বার্তায় লিখেছেন রাষ্ট্রপতি। ভিতরের শক্তিকে উজ্জ্বীবিত করে রবি যে নজির গড়েছে তাতে গোটা দেশ গর্বিত বলেও জানিয়েছেন কোবিন্দ।

অনুরাগ ঠাকুর

টোকিও অলিম্পিক থেকে রুপো জয় করা রবিকুমার দাহিয়ায় মুগ্ধ হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতীয় কুস্তিগীরের দুর্দান্ত পারফরম্যান্স দেশকে দিশা দেখাবে বলেও লিখেছেন অনুরাগ। একই সঙ্গে সকালে হকিতে ব্রোঞ্জ এবং বিকেলে কুস্তিতে রুপোর হাত ধরে টোকিও গেমসে ভারত এক দুর্দান্ত দিন কাটাল বলেও লিখেছেন দেশের ক্রীড়ামন্ত্রী।

কিরেণ রিজিজু

রবিকুমার দাহিয়াকে ভারতের নায়ক বলে উল্লেখ করেছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। টোকিও অলিম্পিকে রুপো জিতে হরিয়ানার কুস্তিগীর দেশকে গর্বিত করেছেন বলে লিখেছেন দেশের বর্তমান আইনমন্ত্রী। রবিকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন কিরেণ রিজিজু। পরে দাহিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট রি-পোস্টও করেন কেন্দ্রীয় মন্ত্রী।

জয় শাহ

টোকিও অলিম্পিক থেকে ভারতকে দ্বিতীয় রুপো এনে দেওয়া রবিকুমার দাহিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন জয় শাহ। ফাইনালে ওই ভারতীয় কুস্তিগীর দুর্দান্ত লড়াই করেছেন বলেও উল্লেখ করেছেন বিসিসিআই সচিব। রবির কৃতিত্বে গর্বিত হয়েছেন জয়।

ভারতীয় ফুটবল দল

অলিম্পিক থেকে রুপোর পদক জেতা রবি দাহিয়ায় মুগ্ধ হয়েছে ভারতীয় ফুটবল দল। সোনা জিততে না পারার য্ন্ত্রণা থাকলেও ভারতীয় কুস্তিগীরের রূপো দেশকে গর্বিত করেছেন বলে সুনীল ছেত্রীদের তরফে লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+