Tokyo Olympics : উদ্বোধনী অনুষ্ঠানে যথেচ্ছ খাবারের অপচয়, সমালোচনার তোড়ে ক্ষমাপ্রার্থী উদ্যোক্তারা
Tokyo Olympics : উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বৃত্ত খাদ্য, সমালোচনার তোড়ে ক্ষমাপ্রার্থী উদ্যোক্তারা
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যথেচ্ছ খাবার নষ্টের বিষয়টি মেনে নিল উদ্যোক্তরা। এই ঘটনা জন্য ক্ষমাও প্রার্থনা করা হয়েছে। তাতে বিতর্ক অবসানের কোনও নামগন্ধ পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে লেখালেখি অব্যাহত রয়েছে। নিজেদের ভাবনার থেকে বেরিয়ে কেন এমন ঘটনা ঘটাল টোকিও গেমসের আয়োজক শিবির, সে প্রশ্ন বারবার তোলা হচ্ছে।

২০২০ সালে টোকিওয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয় গেমস। পরিবর্তিত সূচি অনুযায়ী গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। তার আগে অতিমারী পরিস্থিতিতে অলিম্পিক বন্ধ করার দাবিতে সরব হয়েছিল জাপানের নাগরিক সমাজের একাংশ। ডাক্তারদের সংগঠনের তরফে এ ব্যাপারে বিরোধিতা খাড়া করা হয়েছিল। অলিম্পিক বন্ধের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান মানুষ।
সেসব বাধা পেরিয়ে টোকিওয় অলিম্পিক চলছে ঢাকঢোল পিটিয়েই। তবু বিতর্ক থেকে রেহাই পাচ্ছে না গেমসের উদ্যোক্তারা। একে তো অতিমারী পরিস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যে যথেচ্ছ খাবার নষ্টের বিষয়টি প্রকাশ্যে আসতই সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে টোকিও গেমসের উদ্যোক্তাদের। এ সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আনা প্রচুর খাবারের প্যাকেট সিলবন্দি হয়ে ট্রাকেই পড়ে রয়েছে। আর তা নিয়েই সরব হয়েছেন নেটিজেনরা।
প্রশ্ন উঠছে, কীভাবে এমন বেহিসেবি কাজ করতে পারে টোকিও অলিম্পিকের উদ্যোক্তারা। এ ব্যাপারে আরও একটু সচেতন হওয়া কি যেত না, সে কথাও বলতে শোনা যাচ্ছে নেটাগরিকদের। যেখানে টোকিও গেমসের ভাবনার সঙ্গে জুড়ে রয়েছে 'জিরো ওয়েস্টিং', সেখানে এমন ঘটনা ঘটতে দেখে অবাকও হয়েছেন অনেকে। অতিমারী পরিস্থিতিতে এত পরিমাণ খাবার নষ্ট না করে দরিদ্রদের তা বিলিয়ে দেওয়া উচিত ছিল বলে লিখেছেন অনেকে।
ঘটনাায় যে তারা লজ্জিত, তা জানিয়ছে টোকিও গেমসের উদ্যোক্তারা। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া হয়েছে এবং এমন ভুল আর হবে না বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications