Tokyo Olympics : ফুচকায় মজে সোনার ছেলের ফিটনেস কী বালাই? জবাব দিলেন নীরজ

Tokyo Olympics : গোলগাপ্পায় মজে সোনার ছেলে নীরজ, ফিটনেস কী বালাই!

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে দেশের নতুন ফিটনেস আইকন হয়ে উঠে এসেছেন নীরজ চোপড়া। শনিবার যে দক্ষতায় যতদূরে তিনি বর্শা নিক্ষেপ করেছেন, তাতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। অলিম্পিকের অ্যাথলেটিক্স থেকে দেশকে প্রথম সোনা পাইয়ে দেওয়া ২৩ বছরের তারকা যে নিজের শরীর নিয়ে কতটা সচেতেন, তা তাঁর কথা থেকেই বোঝা যায়। ফিটনেস ধরে রাখতে রাস্তার খাবার এড়িয়ে চলতেই পছন্দ করেন নীরজ। আবার সেই নিয়ম নিজেই ভাঙেন সোনার ছেলে। কথা যথন হয় গোলগাপ্পার (বাংলায় যাকে বলা হয় ফুচকা), তখন আবেগপ্রবণ হয়ে ওঠেন আর্মিম্যান।

গোলগাপ্পায় লুকিয়ে আবেগ

গোলগাপ্পায় লুকিয়ে আবেগ

রাতারাতি দেশের ফিটনেস আইকন হয়ে ওঠা নীরজ চোপড়ার জীবনযাপন জানার জন্য উদগ্রীব হয়ে গিয়েছেন মানুষ। অলিম্পিকের অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা পাইয়ে দেওয়া ২৩ বছরের অ্যাথলিট কী খান, কোন নিয়মে চলেন, কী কী এড়িয়ে চলেন, তা জানতে চায় দেশ। এক সাক্ষাৎকারে এবার এই ইস্যুতেই মুখ খুললেন নীরজ। জানালেন একাধারে স্পোর্টসম্যান ও জওয়ান হওয়ার সৌজন্যে তাঁকে শরীর নিয়ে সচেতন থাকতেই হয়। জ্যাভলিন থ্রো-র মতো কঠিন ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ফিটনেস বজায় রাখাটাকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন। এড়িয়ে চলেন অতিরিক্ত তেল তৈরি যে কোনও খাবার। রাস্তার খাবারের দিকে তিনি ফিরেও তাকান না বলে জানিয়েছেন নীরজ। তা বলে ব্যতিক্রম যে হয় না, তেমনটা কিন্তু নয়। কখনও সখনও নীরজ নিজেই নিজের গড়া নিয়ম ভাঙেন, তাও জানাতে ভোলেননি ২৩ বছরের অ্যাথলিট। একমাত্র গোলগাপ্পা (বাংলায় ফুচকা) খাওয়ার ক্ষেত্রে তিনি কোনও বাছবিচার করেন না বলে জানিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার।

কী যুক্তি দিলেন নীরজ

কী যুক্তি দিলেন নীরজ

কেন নিয়ম ভেঙে ফুচকা খান, তার কারণ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট সাফাইয়ের সুরে বলেছেন, গোলগাপ্পাই একমাত্র ভারতীয় খাবার, যাতে তেল কিংবা ফ্যাট থাকে না। টক জল, আলু ও পাপড়ি দিয়ে তৈরি খাবার হজম হতেও বেশি সময় লাগে না বলে জানিয়েছেন নীরজ। পেটে গিয়ে ওই খাবার জল হয়ে যায় বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেশের গর্ব। তাই কখনও সখনও তিনি গোলগাপ্পা খেয়ে ফেললেও তাঁর কোচ রাগ করেন না বলে জানিয়েছেন সোনার ছেলে। তা বলে রোজ নয়, তবে মাঝেসাঝে এই হালকা খাবার খেলে ক্ষতি নেই বলে জানিয়েছেন নীরজ।

নিজেকে উজাড় করেছেন নীরজ

নিজেকে উজাড় করেছেন নীরজ

ইতিহাস রচনাকারী নীরজ চোপড়ার কথায়., তিনি জানতেন যে তাঁর ইভেন্টই টোকিও অলিম্পিকে ভারতের শেষ লড়াই হতে চলেছে। তাই সেখানে তিনি নিজের সেরাটা উজাড় করে বিশেষ কিছু করে দেখাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন চোপড়া। পরিশেষে দেশের জন্য সোনা জিতে তিনি গর্ব বোধ করছেন বলেও জানান নীরজ। বাড়িতে বসে তাঁকে অনুপ্রাণিত করা ভারতীয় ক্রীড়াপ্রেমীদেরও ধন্যবাদ জানিয়েছেন ইতিহাস রচয়িতা। পাশাপাশি দেশের জন্য নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে পেরেও গর্ব বোধ করছেন নীরজ।

ইনক্রেডেবল নীরজ

ইনক্রেডেবল নীরজ

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। যা তাঁর ব্যক্তিগত সেরা থ্রো-র থেকে রয়েছে অনেকটাই পিছনে। চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম হয়েছিলেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জয়ের নজির রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+