Tokyo Olympics : জীবৎকালে না হলেও মিলখার স্বপ্নপূরণে বিশেষ উদ্যোগ সোনার ছেলে নীরজের
Tokyo Olympics : জীবৎকালে না হলেও মিলখার স্বপ্নপূরণে বিশেষ উদ্যোগ সোনার ছেলে নীরজের
নিজের কেরিয়ারে অল্পের জন্য অলিম্পিক থেকে পদক জিততে ব্যর্থ হয়েছিলেন মিলখা সিং। চেয়েছিলেন যে তাঁর অসম্পূর্ণ কাজ কেউ অন্তত সম্পূর্ণ করুক। জীবৎকালে সেই মুহুর্তের সাক্ষী থাকতে পারেননি মিলখা। সবশেষে তাঁর স্বপ্নপূরণ করা নীরজ চোপড়া প্রাক্তনীকে সম্মান বিশেষে ঢঙে। দেশের প্রয়াত প্রাক্তন সেনাকর্মী তথা অ্যাথলিটের প্রতি ইতিহাস রচনা করা তরুণ জওয়ানের আনুগত্য দেখে মুগ্ধ হয়েছে দেশ। আবেগে মাখামাখি হয়েছে নেট দুনিয়া।

অলিম্পিকে মিলখা সিং
এশিয়ান গেমস থেকে চারটি সোনা জেতা মিলখা সিং অলিম্পিক থেকে একচুলের জন্য পদক হাতছাড়া করেছিলেন। ১৯৬০ সালের অলিম্পিকের ৪০০ মিটার রেস পদক জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। সামান্য ভুলে চতুর্থ স্থানে ওই প্রতিযোগিতা শেষ করেছিলেন মিলখা। তাই বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে পদক জিততে না পারার আক্ষেপ জীবনের শেষদিন পর্যন্ত বুকে বয়ে নিয়ে বেরিয়েছিলেন মিলখা। চেয়েছিলেন যে তাঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করুক কোনও ভারতীয় অ্যাথলিট। প্রয়াত হওয়ার আগে ভারতীয়দের হাতে অলিম্পিক থেকে পদক জয় দেখতে চেয়েছিলেন প্রাক্তন ভারতীয় অ্যাথলিট।

স্বপ্নপূরণ করলেন নীরজ
প্রয়াত হওয়ার আগে কিংবদন্তি মিলখা সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতীয় অ্যাথলিটদের গলায় সোনার পদক দেখতে চান। তার আগেই প্রয়াত হয়েছিলেন মিলখা। চলতি বছরের ১৮ জুন না ফেরার দেশে চলে গিয়েছেন উড়ন্ত শিখ। ফলে দেরিতে হলেও দেশের প্রয়াত কিংবদন্তি অ্যাথলিটের স্বপ্ন অবশেষে পূরণ করেছেন নীরজ চোপড়া। সেই অনুভূতি যে তাঁর কাছে বিরাট, তা পদক জয়ের পর জানিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার। তাই টোকিও অলিম্পিকে লড়ে অর্জন করা সোনার পদকটি তিনি মিলখা সিংকেই উৎসর্গ করেছেন।

নীরজের জয় ও আবেগ
শনিবার টোকিও গেমসের জ্যাভলিন থ্রোর ফাইনালের প্রথম প্রচেষ্টাতেই ৮৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে নীরজের জ্যাভেলিন। যা তাঁকে ঐতিহাসিক সোনার পদক জিততে সহায়তা করে। নীরজের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত হন স্টেডিয়ামে হাজির তাঁর কোচ সহ অন্যান্য ভারতীয়রা। সেখান থেকেই তেরঙা সংগ্রহ করে তা গায়ে জড়িয়ে এ প্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়ান আনন্দে আপ্লুত নীরজ। পরে পদক প্রদান অনুষ্ঠানেও জাতীয় সঙ্গীত গাইবার সময় সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারর চোখের কোণ চিকচিক করে ওঠে। কোনও মতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন আর্মিম্যান।

মোট কয়টি পদক ভারতের
২০১২ সালের লন্ডন অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছিল ভারত। ওই গেমস থেকে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক জিতেছিল দেশ। বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাতে পৌঁছে গিয়েছে। খুব কাছে পৌঁছে ভারতীয় মহিলা হকি দল, গল্ফার অদিতি অশোক ও কুস্তিগীর দীপক পুনিয়ার পদক হাতছাড়া না হলে সংখ্যাটা দশে পৌঁছে যেতে পারত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications