Tokyo Olympics : আশাপূরণ! বক্সিংয়ে পদকজয়ী লাভলিনার গ্রামে নতুন রাস্তা অবশেষে

Tokyo Olympics : আশাপূরণ! বক্সিংয়ে পদকজয়ী লাভলিনার গ্রামে নতুন রাস্তা অবশেষে

অবশেষে আশাপূরণ। টোকিও অলিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করা লাভলিনা বড়গোহাঁইয়ের গ্রামের দিকে এবার অন্তত তাকাবে প্রশাসন, আশা রেখেছিলেন প্রতিবেশীরা। সেই আশা পূরণ হতে চলেছে। টোকিও গেমসে পদকজয়ী লাভলিনার হাত ধরে তাঁর গ্রামে ডালপালা মেলছে উন্নয়ন। প্রশাসনিক সক্রিয়তায় মুগ্ধ হয়েছে বক্সারের পরিবারও।

অপেক্ষায় ছিলেন এলাকার মানুষ

অপেক্ষায় ছিলেন এলাকার মানুষ

অসমের যে এলাকা থেকে লাভলিনা বড়গোহাঁইয়ের উত্থান, তা অনুন্নত হিসেবেই পরিচিত। পরিকাঠামো এবং উন্নয়নের নিরিখে রাজ্যের অন্যান্য এলাকার থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে বারোমুথিয়া গ্রাম। উন্নয়নমূলক কাজ যে হচ্ছে না, তা বলাটা ভুল। তবে যে গ্রাম থেকে লাভলিনা বড়গোহাঁইয়ের মতো প্রতিভারা উঠে আসেন, তা আরও আলোকিত হওয়া উচিত বলে মনে করেন গোলাঘাট জেলার মানুষ। টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত করা বক্সারের বাড়ির কাছের জল-কাঁদায় পিচ্ছিল হয়ে যাওয়া মাটির রাস্তাটা অন্তত সংস্কার করা হোক, দাবি তুলেছিলেন এলাকাবাসী।

অবশেষে আশাপূরণ

অবশেষে আশাপূরণ

টোকিও অলিম্পিকে পদক জয় করা লাভলিনা বড়গোহাঁইয়ের গ্রামের মানুষ অবশেষে সুসময়ের মুখ দেখলেন। ওই মহিলা বক্সারের বাড়ি ও গ্রামের মধ্যে সংযোগরক্ষাকারী ৩.৫ কিলোমিটারের কাঁচা-ভাঙাচোরা রাস্তাটি অবশেষে সংস্কার করার উদ্যোগ নিল প্রশাসন। স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকানের পৌরহিত্যে ওই রাস্তাটি নতুন করে তৈরির কাজ শুরু করে দিয়েছে পূর্ত দফতর। লাভলিনা পদক নিয়ে গ্রামে ফেরার আগেই সেই কাজ সম্পন্ন করতে সচেষ্ট হয়েছে প্রশাসন। সেমিফাইনালের ফলাফল যাই হোক, বড়গোহাঁইয়ের আপ্যায়নে কোনও ঘাটতি রাখতে চাইছে না তাঁর গ্রাম।

টোকিও অলিম্পিকে লাভলিনা

টোকিও অলিম্পিকে লাভলিনা

কিংবদন্তি মেরি কমের শূন্যতা কিছুটা হলেও পূরণ করলেন লাভলিনা বড়গোহাঁই। ৬৯ কেজি বিভাগে দাপুটে জয় পেয়েছিলেন অসমের বক্সার। চাইনিজ তাইপের চেন নিয়েন-চিনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন লাভলিনা। তিন রাউন্ডেই দাপট অব্যাহত রেখে তিনি সেমিফাইনালে পৌঁছেছিলেন। ভারতের জন্য অন্তত একটা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বড়গোহাঁই। ভারতের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক থেকে পদক জয় নিশ্চিত করেছেন লাভলিনা। তাঁর আগে কিংবদন্তি মেরি কম এবং বিজেন্দ্র সিং মেগা গেমসে পদক জিতেছিলেন। ২০০৮ সালের অলিম্পিকের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন বিজেন্দ্র। ২০১২ সালের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন মেরি কম। ফাইনালে উঠতে পারলে অন্তত রূপো নিশ্চিত করে ইতিহাস রচনা করবেন অসমের বক্সার। বুধবার টোকিও গেমসের সেমিফাইনাল খেলতে নামছেন বড়গোহাঁই। শেষ চারে ভারতীয় বক্সারের প্রতিদ্বন্দ্বী বুসেনাজ সুরমেনেলি।

সোনা চান লাভলিনা

সোনা চান লাভলিনা

কঠিন পথ পেরিয়ে টোকিও পৌঁছনো লাভলিনার জন্য গর্বিত তাঁর বাবা তিকেন বড়গোহাঁই। ন্যূনতম ব্রোঞ্জ নয়, টোকিও অলিম্পিক থেকে মেয়ে সোনা জিতে ফিরবে বলে তিনি আশা রাখেন। লাভলিনার সোনা জয় নিয়ে আশাবাদী ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি অজয় সিংও। বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করতে টোকিও থেকে সোনা জিতে ফিরতে চান লাভলিনা নিজেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+