Tokyo Olympics : কোন কোন স্টেডিয়ামে লড়াইয়ে নামবেন অ্যাথলিটরা, দেখে নিন এক নজরে

Tokyo Olympics : কোন কোন স্টেডিয়ামে লড়াইয়ে নামবেন অ্যাথলিটরা, দেখে নিন এক নজরে

আর ৬ দিন পরেই টোকিওয় শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত অলিম্পিক। গেমসে ভারতীয় অ্যাথলিটরা কেমন পারফরম্যান্স করে, সেদিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। অন্যদিকে করোনা ভাইরাসের আবহে বেশ আঁটোসাঁটো ভাবেই শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। কোন কোন স্টেডিয়ামে ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মুখ্য আকর্ষণ ন্যাশনাল স্টেডিয়াম

মুখ্য আকর্ষণ ন্যাশনাল স্টেডিয়াম

টোকিও অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান হবে সেখানে সেই নিউ ন্যাশনাল স্টেডিয়াম গেমসের অন্যতম আকর্ষণ হতে চলেছে। টোকিওর সিনজুকুর এই স্টেডিয়ামে হবে বড় বড় ক্রীড়া ইভেন্টগুলিও। তালিকার দ্বিতীয় স্থানেই থাকবে টোকিও মেট্রোপলিটন জিমন্যাসিয়াম। যেখানে টেবিল টেনিস ইভেন্টগুলি প্রাধান্য পাবে। ইয়োইয়োগি ন্যাশনাল স্টেডিয়ামে হ্যান্ডবল, ব্যাডমিন্টনের মতো ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। টোকিও অলিম্পিকের অন্যতম আকর্ষণ হতে চলেছে নিপ্পন বুদোকান স্টেডিয়াম। যেখানে জুডো ও ক্যারাটে ইভেন্টগুলির আসর বসবে। টোকিও ইন্টারন্যাশনাল ফোরামে ভারোত্তোন প্রতিযোগিতা হবে। বক্সিং ইভেন্টের সাক্ষী থাকবে কোকুগিকান এরিনা। ইকুয়েস্ট্রিয়ান পার্ক ও মুসাসিনো ফরেস্ট স্পোর্টস প্লাজাতেও অলিম্পিকের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি অনুষ্ঠিত হতে চলেছে। ফুটবল, রাগবির মতো বড় ইভেন্টগুিল হবে টোকিও স্টেডিয়ামে। মুসাসিনোনোমোরি পার্কে রোড ইভেন্টগুলি অনুষ্ঠিত হওয়ার কথা। আরিয়াকে এরিয়ানায় বসবে বাস্কেটবলের প্রতিযোগিতা। নজরে থাকবে আরিয়াকে জিমন্যাস্টিক সেন্টার। আরিয়াকে আরবান স্পোর্টস পার্ক ও টেনিস পার্কে ক্রীড়া প্রেমীদের বিশেষ নজর থাকবেই। ওদাইবা মেরিন পার্কে হবে ম্যারাথন প্রতিযোগিতা।

ওই হকি স্টেডিয়াম ও অন্যান্য

ওই হকি স্টেডিয়াম ও অন্যান্য

আগামী অলিম্পিকে হকির সঙ্গে ভারতের পদক জয়ের আশা জুড়ে রয়েছে। টোকিওর সেই ওই হকি স্টেডিয়ামটি বেশ নজরকাড়া। বিচ ভলিবলের জন্য শিয়োকাজে পার্ক এবং ৩X৩ বাক্সেটবলের জন্য আওমি আর্বান স্পোর্টস ক্লাবে নজর থাকবে বিশ্বের। সি ফরেস্ট ক্রস কান্ট্রি কোর্স এবং সি ফরেস্ট ওয়াটরওয়েতে বড় বড় ইভেন্টগুলি আয়োজিত হবে। অলিম্পিকের জন্য বিশেষভাবে তৈরি করা কাসাই কানোয়ে স্লালম সেন্টার গেমসের অন্যতম আকর্ষণ। ইউমেনোসিমা পার্ক আর্চারি ফিল্ডে বিশেষ নজর থাকবে ভারতের। টোকিও অ্যাকুয়াস্টিক সেন্টারও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। সুনামি ওয়াটার পোলো পার্ক, সাপ্পোরো ওডোরি পার্কে অলিম্পিকের বড় বড় ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। মাকুহারি মেসে হলও টোকিও অলিম্পিকের অন্যতম ভেন্যু। সুরিগাসাকি সারফিং বিচ এবং সাইটামা সুপার এরিনার দিকে নজর থাকবে বিশ্বের। আসাকা শুটিং রেঞ্জ থেকে ভারত কয়টি পদক আনতে পারে, সেদিকে তাকিয়ে থাকবে দেশের ক্রীড়া মহল। কাসুমিগাসাকি কান্ট্রি ক্লাব এবারের গেমসের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

ইয়োকোহামা বেসবল স্টেডিয়াম

ইয়োকোহামা বেসবল স্টেডিয়াম

ইয়োকোহামা বেসবল স্টেডিয়াম এবারের অলিম্পিকের অন্যতম আকর্ষণ। এনোসিমা ইয়চত হারবার, ইজু ভেলোদ্রোম, ইজু এমটিবি কোর্স, ফুজি ইন্টারন্যাশনাল স্পিডওয়ে এবারের গেমসের বড় আকর্ষণ। ফুকুসিমা আজুমা বেসবল স্টেডিয়াম, সাপ্পোরো ডোম, মিয়াগি স্টেডিয়ামে ফুটবল সহ অন্যান্য দলগত ইভেন্টগুলি অনুষ্ঠিত হতে চলেছে। ইবারাকি কাসিমা স্টেডিয়াম অ্যাথলিটদের প্রমাণ করার জায়গা হতে চলেছে।

ইন্টারন্যাশনাল এগজিবিশন সেন্টার

ইন্টারন্যাশনাল এগজিবিশন সেন্টার

ইয়োকোহামার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২০০২ সালের বিশ্বকাপ সহ বড় বড় ফুটবল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে এবারের অলিম্পিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিও অনুষ্ঠিত হবে। এমপিসি টোকিও ইন্টারন্যাশনাল এগজিবিশন সেন্টারও গেমসের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+