Tokyo Olympics : পদক হারালেও হৃদয় জিতেছেন ভারতীয় মেয়েরা, বললেন হকি কোচ

Tokyo Olympics : পদক হারালেও হৃদয় জিতেছেন ভারতীয় মেয়েরা, বললেন হকি কোচ

টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করেও পদক জিততে না পারা ভারতীয় মহিলা হকি দলের পাশে দাঁড়িয়েও তাঁদের জন্য আক্ষেপ যাচ্ছে না দেশের ক্রীড়া মহলের। দুর্দান্ত লড়াই করেও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হারে হতাশ হয়েছেন খেলোয়াড়রাও। তাঁদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। সেই আবহে ভারতীয় মহিলা হকি দলের প্রশংসায় পঞ্চমুখ কোচ শোয়ার্ড মারিন কী বললেন জেনে নিন।

কী বললেন কোচ

কী বললেন কোচ

তিরে এসে তরী ডুবেছে ভারতীয় মহিলা হকি দলের। অলিম্পিকে প্রথমবার সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ওমেন ইন ব্লু। শেষ চারে তাদের হেরে যেতে হয়। শুক্রবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ ছিল ভারতীয় মহিলা হকি দলের সামনে। সেই সুযোগই হাতছাড়া হয়েছে। তাতে মোটেই হতাশ নন দলের কোচ শোয়ার্ড মারিন। টুর্নামেন্ট জুড়ে রানি রামপালরা যে পারফরম্যান্স করেছেন, তাতে তিনি মুগ্ধ বলেও জানিয়েছেন ওমেন ইন ব্লু-র কোচ।

সোশ্যাল মিডিয়ায় লিখলেন কোচ

ভারতীয় মহিলা হকি দলের এই হারের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কোচ শোয়ার্ড মারিন। লিখেছেন যে টোকিও অলিম্পিক থেকে দল পদক জিততে না পারলেও তিনি হতাশ নন। পদক হারালেও রানি রামপালরা দেশের কোটি মানুষের হৃদয় জয় করেছেন বলেও লিখেছেন মারিন। বলেছেন যে তাঁর দলের মেয়েরা ভারতকে আরও একবার গর্বিত করেছেন এবং দেশের নারীদের নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। ইচ্ছে থাকলে প্রতিবন্ধকতাকে হারিয়ে যে নিজের লক্ষ্যে পৌঁছনো যায়, তা রামপালরা প্রমাণ করেছেন বলেও জানিয়েছেন শোয়ার্ড।

মাঠেই কান্না

মাঠেই কান্না

এতটা দূর পৌঁছে শেষ পর্যন্ত আর পদক জিততে না পারার হতাশায় মাঠেই ভেঙে পড়েন ভারতের মহিলা হকি দলের খেলোয়াড়রা। কেউ কেউ তো মাঠে বসে কেঁদেও ফেলেন। তাঁদের সামলান কোচ শোয়ার্ড মারিন। ম্যাচ শেষে দলের প্রতি খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে কথাও বলেন মারিন। হেরে গেলেও রানি রামপালদের পারফরম্যান্স যে সকলের মন ছুঁয়ে গিয়েছে, তা তাঁদের বোঝানোর চেষ্টা করেন শোয়ার্ড। পরে টুইট করে দেশের ক্রীড়াপ্রেমীদেরও মন জয় করেছেন ভারতীয় মহিলা হকি দলের কোচ।

ভারতের হার

ভারতের হার

তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম কোয়ার্টার গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয় পর্ব থেকে ম্যাচ আকর্ষণীয় হয়ে ওঠে। পরপর দুটি গোল করে রানি রামপালদের ওপর চাপ বাড়ান প্রতিপক্ষ। ২ গোলে পিছিয়ে পড়া ভারতের মহিলা হকি দল আচমকাই খেলায় ফিরে আসে। পেনাল্টি কর্নার থেকে পরপর দুটি করে ম্যাচে সমতায় ফেরে ওমেন ইল ব্লু। দুটি গোলই করেন গুরজিৎ কৌর। এরপর দুর্দান্ত একটি পরিকল্পিত আক্রমণ থেকে গ্রেট ব্রিটেনের রক্ষণভাগকে ফালাফালা করে ম্যাচের তৃতীয় গোলটি পায় ভারত। ৩-২ গোলে এগিয়ে থেকেই ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার শেষ করেন রানি রামপালরা। এক গোলে পিছিয়ে থাকা গ্রেট ব্রিটেন তৃতীয় কোয়ার্টারে মরিয়া হয়ে ওঠে। ভারতীয় গোলমুখে সঙ্ঘবদ্ধ আক্রমণ তুলে আনতে থাকেন তারা। তাতে চাপ বাড়ে ভারতীয় শিবিরে। পাল্লা দিয়ে চলতে থাকে ভুলভ্রান্তিও। সেই ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরে গ্রেট ব্রিটেন। ৩-৩ ফলাফলেই শেষ হয় ম্যাচের তৃতীয় কোয়ার্টার। চতুর্থ কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণে দুই দল একে অপরকে টেক্কা দিতে থাকে। ইতিমধ্যে ম্যাচ শেষের ১২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় গ্রেট ব্রিটেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+