Tokyo Olympics : রামপালদের হারের হ্যাটট্রিক, গ্রেট ব্রিটেনের কাছে ৪ গোল হজম ভারতীয় হকি দলের

Tokyo Olympics : টানা তৃতীয় হার রামপালদের, গ্রেট ব্রিটেনের কাছে ৪ গোল হজম ভারতীয় হকি দলের

টোকিও অলিম্পিকে হারের হ্যাটট্রিক করল ভারতের মহিলা হকি দল। পুূল এ-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এবার গ্রেট ব্রিটেনের কাছে ৪ গোল হজম করতে হল রানি রামপালদের। সেই সঙ্গে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেলেন ওমেন ইন ব্লুরা। তাদের এমনতর বিপর্যয়ে হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা।

Tokyo Olympics : রামপালদের হারের হ্যাটট্রিক, গ্রেট ব্রিটেনের কাছে ৪ গোল হজম ভারতীয় হকি দলের

প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে গ্রেট ব্রিটেন। দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গোল করেন হানা মার্টিন। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। কিন্তু তা কাজে আসেনি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করেন রানি রামপালরা। এই পর্বে দাপট অব্যাহত থাকে গ্রেট ব্রিটেনের।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ভারত। তবে ম্যাচের তথা দলের হয়ে দ্বিতীয় গোল করে ভারতের ছন্দ আরও একবার কাটেন সেই মার্টিন। ইতিমধ্যে সবুজ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান গ্রেট ব্রিটেনের এক খেলোয়াড়। সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে ভারতীয় মহিলা হকি দল। পেনাল্টি কর্নার থেকে গোল করে দেশকে লড়াইয়ে ফেরান শর্মিলা। ভারতের বিপক্ষে ২-১ ফলাফলে শেষ হয় ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার।

তৃতীয় কোয়ার্টার থেকে ম্যাচের দখল পুরোপুরি গ্রেট ব্রিটেনের হাতে চলে যায়। বারবার আক্রমণে উঠে ভারতীয় রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করতে থাকে প্রতিপক্ষ। তবে পাল্টা আক্রমণে উঠে গ্রেট ব্রিটেনের ওপর চাপ বাড়াতে থাকেন রানি রামপালরাও। এই অর্ধ এবং শেষ কোয়ার্টার মিলিয়ে মোট সাতটি পেনাল্টি কর্নার পায় ভারত। কোনওটাই কাজে লাগাতে পারেনি ওমেন ইন ব্লু।

Tokyo Olympics : রামপালদের হারের হ্যাটট্রিক, গ্রেট ব্রিটেনের কাছে ৪ গোল হজম ভারতীয় হকি দলের

অন্যদিকে ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকেই গোল করে গ্রেট ব্রিটেন। চতুর্থ কোয়ার্টারে গ্রেস বাল্ডসনের গোলে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে তিন ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পুল এ-র দ্বিতীয় স্থানে অবস্থান করছে গ্রেট ব্রিটেন। তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে নেদারল্যান্ডস। তিন ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা ভারতের মহিলা হকি দল রয়েছে পুলের পাঁচ নম্বর স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+