Tokyo Olympics : রিও গেমসের ব্রোঞ্জজয়ীর কাছে বিতর্কিত হার, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় মেরির

Tokyo Olympics : রিও গেমসের ব্রোঞ্জজয়ীর কাছে হার, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে মেরির বিদায়

রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বক্সারের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে গেলেন মেরি কম। টোকিও গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে কিংবদন্তির বিতর্কিত হারে হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা। ৩-২ ফলাফলে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। ফলাফল নিয়ে মুখ খুললেও হাসিমুখেই হার মেনে নিয়ে প্রতিপক্ষকে জড়িয়ে ধরে সৌজন্যের নজির রাখলেন ভারতের মেরি। পরে অবশ্য কেঁদেও ফেলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার।

Tokyo Olympics : রিও গেমসের ব্রোঞ্জজয়ীর কাছে বিতর্কিত হার, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় মেরির

ফ্লাইওয়েটের গুরুত্বপূর্ণ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতিতে এগোতে থাকেন কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়া। প্রথম রাউন্ডেই সলিড পাঞ্চ থেকে পয়েন্ট অর্জন করেন মেরির প্রতিপক্ষ। পিছিয়ে থেকেই ওই রাউন্ড শেষ করেন ভারতীয় কিংবদন্তি। আবার দ্বিতীয় রাউন্ডে পাল্লা ভারী থাকে মেরি কমের। ওই রাউন্ড থেকে পয়েন্ট অর্জন করেন ভারতীয় বক্সার। এখান থেকে ম্যাচের দখল মেরির হাতে চলে যাবে বলে ভাবা হলেও উল্টোটাই করে দেখান কলম্বিয়ার বক্সার।

তৃতীয় রাউন্ডের শুরু থেকে ফের আক্রমণে যান কলম্বিয়ার বক্সার। পাল্টা আক্রমণ করেন মেরিও। দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ২-৩ ফলাফলে ম্যাচ হারার পর অবাকই হয়েছেন মেরি। ফলাফলের বিপক্ষে মুখও খুলেছেন কিংবদন্তি। দুই রাউন্ডে এগিয়ে থাকা সত্ত্বেও কেন হারতে হল মেরিকে, সে যুক্তি খুঁজে পাচ্ছেন না দেশের ক্রীড়াপ্রেমীদের একটা অংশ। যদিও ম্যাচ শেষের পর খেলোয়াড়োচিত ঢঙেই এই হার মেনে নেন ছয় বারের বিশ্বজয়ী ভারতীয় বক্সার। এগিয়ে গিয়ে প্রতিপক্ষকে জড়িয়েও ধরেন মণিপুরের গর্ব। মেরির সৌজন্যে মুগ্ধ হয়েছে দেশ।

Tokyo Olympics : রিও গেমসের ব্রোঞ্জজয়ীর কাছে বিতর্কিত হার, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় মেরির

৩৮ বছরের মেরি কমের গৌরবজ্জ্বল কেরিয়ারে কার্যত সব স্বীকৃতি থাকলেও অলিম্পিক থেকে সোনা জিততে পারেননি। তারই প্রেক্ষিতে দেশের ক্রীড়াপ্রেমীরা চেয়েছিলেন যে টোকিও-তে সেই স্বপ্নপূরণ হোক। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের সেমিফাইনালে হেরে যেতে হয়েছিল মেরিকে। ব্রোঞ্জ জিতে দেশে ফিরতে হয়েছিল বক্সিং গ্রেটকে। তবে এখানেই শেষ নাকি ২০২৪ সালের অলিম্পিকে মেরিকে ভারতের হয়ে বক্সিং রিংয়ে নামতে দেখা যাবে, তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনালে যে প্রতিপক্ষের বিরুদ্ধে মেরিকে হারতে হল, সেই কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়া ২০১৬ সালের রিও অলিম্পিকের একই ক্যাটেগরিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই ম্যাচের আগে দুই বার ইনগ্রিটের মুখোমুখি হয়েছিলেন মেরি। দুই বারই জিতেছিলেন ভারতীয় কিংবদন্তি। টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে মেরির বিরুদ্ধে ইনগ্রিট মধুর বদলা নিলেন বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+