Tokyo Olympics : বিতর্কের আবহেই দেশে ফিরলেন পদকহীন অতনু-দীপিকা-প্রবীণরা

Tokyo Olympics : বিতর্কের আবহে দেশে ফিরলেন পদকহীন অতনু-দীপিকা-প্রবীণরা

যে তিরন্দাজদের টোকিও অলিম্পিক থেকে পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হয়েছিল, সেই তাঁরাই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার জন্য নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি ভারতের তিরন্দাজি ফেডারেশনের পরিকল্পনাকেও দায়ী করেছেন দীপিকা কুমারী, অতনু দাসরা। সেই বিতর্কের আবহেই টোকিও থেকে নিশ্চুপে দেশে ফিরলেন দেশের তিরন্দাজরা। সঙ্গে নিয়ে অসংখ্য প্রশ্ন।

শূন্যহাতে দেশে ফিরলেন ভারতীয় তিরন্দাজরা

শূন্যহাতে দেশে ফিরলেন ভারতীয় তিরন্দাজরা

টোকিও অলিম্পিকের ব্যক্তিগত, দলগত ও মিক্সড ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের চার তিরন্দাজ। সবকটি ইভেন্টেই তাঁরা ব্যর্থ হয়েছে। ফলে কার্যত 'পর্যটক' টোকিও থেকে নিশ্চুপে ভারতে ফিরলেন দীপিকা কুমারী, অতনু দাস, প্রবীণ যাদবরা। রবিবার দিল্লি পৌঁছন তাঁরা।

শেষ আটে পৌঁছতে পারেননি অতনু

শেষ আটে পৌঁছতে পারেননি অতনু

প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম শট থেকে ৯ পয়েন্ট অর্জন করেন অতনু। শেষ দুই শট থেকে মাত্র ১৬ পয়েন্ট (৮+৮) পয়েন্ট অর্জন করতে সক্ষম হন বাংলার তিরন্দাজ। তিনি মোট ২৫ পয়েন্ট অর্জন করেন। ২৭ পয়েন্ট নিয়ে ওই রাউন্ড জেতেন জাপানের তিরন্দাজ। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন ঘটে অতনুর। মোট ২৮ পয়েন্ট (১০+৯+৯) অর্জন করেন বাংলার তিরন্দাজ। ওই সেটে সমান পয়েন্ট পান জাপানের আর্চারও। ফলে সেটি অমীমমাংসিতভাবে শেষ হয়। তৃতীয় সেটে দুর্দান্ত পারফরম্যান্স করে তাকাহারু ফুরুকাওয়াকে পিছনে ফেলে দেন ভারতীয় আর্চার। দুটি ১০ এবং একটি ৮ পয়েন্টে তির চালিয়ে ওই সেট থেকে তিনি মোট ২৮ পয়েন্ট অর্জন করেন। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ওই মোকাবিলা জেতেন অতনু। চতুর্থ সেটে দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তিন শট থেকে যথাক্রমে ৯, ১০ এবং ৯ পয়েন্ট অর্জন করেন বাংলার তারকা। ২৮ পয়েন্ট হাসিল করা সত্ত্বেও ওই সেট জিততে পারেননি অতনু। কারণ চতুর্থ সেটে সমান পয়েন্ট অর্জন করেন জাপানের তিরন্দাজও। রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নের বিরুদ্ধে রুদ্ধশ্বাস টাইব্রেকার জেতা অতনু পঞ্চম সেটে ভুল করে বসেন। প্রথম ও তৃতীয় শট থেকে ১৮ (৯+৯) পয়েন্ট অর্জন করতে সক্ষম হলেও লক্ষ্যভ্রষ্ট হওয়া তাঁর দ্বিতীয় তির থেকে মাত্র ৮ আসে। অন্যদিকে ৯, ১০ এবং ৮ পয়েন্ট অর্জন করা জাপানের তিরন্দাজ মোট ২৭-এ পৌঁছে ওই সেট জিতে যান। কারণ ওই সেটে সবমিলিয়ে অতনুর পয়েন্ট গিয়ে দাঁড়ায় ২৬-এ।

পরাজিত বাকি আর্চাররাও

পরাজিত বাকি আর্চাররাও

শুক্রবার তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের মহিলাদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন অতনু দাসের স্ত্রী দীপিকা কুমারী। কিন্তু তিনি শেষ চারে পৌঁছতে ব্যর্থ হন। এর আগে টোকিও গেমসের তিরন্দাজির মিক্সড ও পুরুষদের দলগত ইভেন্টে থেকে ছিটকে গিয়েছিল ভারত। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টেও হেরে গিয়েছিলেন দেশকে পদকের স্বপ্ন দেখানো তরুণদ্বীপ রাই ও প্রবীণ যাদব।

পরিকল্পনায় খামতি

পরিকল্পনায় খামতি

টোকিও অলিম্পিকে তিরন্দাজির সবকটি ইভেন্টে ভারতের ব্যর্থতার পর এই ইস্যুতে মুখে খুলেছেন পরাজিত দীপিকা কুমারী। মহিলা রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে হেরে যাওয়ার পাশাপাশি মিক্সড ডাবলসে ব্যর্থ হয়েছেন দীপিকা। এরপরেই দেশের তিরন্দাজি ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের মহিলা আর্চার। প্রবীণ যাদবের বিরুদ্ধে মিক্সড ডাবলস খেলতে নেমেছিলেন দীপিকা। প্রি-কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল। দীপিকার দাবি, স্বামী অতনু দাসের সঙ্গে নামলে হয়তো সাফল্য পেতেন। উল্লেখ্য যোগ্যতা অর্জন পর্বে অতনুর থেকে ভাল ফল করায় টোকিও গেমসের মিক্সড ডাবলসে দীপিকার সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন প্রবীণ। যোগ্যতা মাপকাঠি হলেও বড় মঞ্চে বোঝাপড়া একটা বড় ব্যাপার বলে জানিয়েছেন তিনটি অলিম্পিক খেলে ফেলা দীপিকা। একই কথা বলেছিলেন অতনুও। টোকিও অলিম্পিকে ভারতীয় তিরন্দাজদের হতাশাজনক পারফরম্যান্সের জন্য ফেডারেশেনর পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন প্রাক্তনীদের কেউ কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+