Tokyo Olympics : তরুণদ্বীপের পর তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় প্রবীণেরও
Tokyo Olympics : তরুণদ্বীপের পর তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় প্রবীণেরও
টোকিও অলিম্পিকের তিরন্দাজিতে ভারতের ব্যর্থতা অব্যাহত। তরুণদ্বীপ রাইয়ের পর টোকিও অলিম্পিকের তিরন্দাজি সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের প্রবীণ যাদব। মার্কিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট সেটে হার হজম করতে হয়েছে তাঁকে। ফলাফল ৬-০।

ম্যাচের শুরুটা ভালই করেন প্রবীণ। প্রথম শটে তিনি ৯ পয়েন্ট হাসিল করেন। পরের শটেই দিশাহীন হয়ে যান ভারকীয় তিরন্দাজ। ৮ পয়েন্ট হাসিল করে অনেকটা পিছিয়ে যান প্রবীণ। তৃতীয় শট থেকে ১০ পয়েন্ট হাসিল করেও ২৭ পয়েন্টের বেশি অর্জন করতে পারেননি ভারতীয় তিরন্দাজ। ২৮ পয়েন্ট নিয়ে ওই সেট জেতেন আমেরিকার ব্র্যাডি এলিসন। তৃতীয় সেটের প্রথম দুই শট থেকে ১০ এবং ৯ পয়েন্ট অর্জন করতে সক্ষম হলেও তৃতীয় শটে দিশাহীন হয়ে যান প্রবীণ। ওই সেট থেকে ২৬ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন ভারতীয় তিরন্দাজ। ২৭ পয়েন্ট নিয়ে সেট জেতেন মার্কিন তারকা। তৃতীয় সেটে দাঁড়াতেই পারেননি প্রবীণ। ২৩-২৬ পয়েন্টে ওই সেট ও ম্যাচ হেরে যান ভারতীয় তিরন্দাজ।
তরুণদ্বীপ রাইয়ের হারের দিনই টোকিও অলিম্পিকের তিরন্দাজি সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন প্রবীণ যাদব। শেষ ৩২ রাউন্ডের ম্যাচে রাশিয়ান অলিম্পিক কমিটির গালসান বাজার্জহাপভকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন ভারতীয় তিরন্দাজ। অর্থাৎ ৬-০ ফলাফলে এই ম্যাচ জিতেছিলেন প্রবীণ যাদব।
ভারতীয় তিরন্দাজের প্রথম সেটের প্রথম দুটি তির ১০ পয়েন্টে গিয়ে বিঁধেছিল। শেষ শটে ৯ পয়েন্ট অর্জন করে ওই সেটে ২৯ পয়েন্ট অর্জন করেন প্রবীণ। ২৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন রাশিয়ান অলিম্পিক কমিটির তিরন্দাজ। দ্বিতীয় সেটে ২৮ পয়েন্ট অর্জন করেন প্রবীণ। একটি ১০ ও দুটি ৯ পয়েন্টের তির নিক্ষেপ করেন ভারতীয় ক্রীড়াবিদ। এই সেটেও ২৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন গালসান।
তৃতীয় সেটে প্রবীণের সামনে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি রাশিয়ান অলিম্পিক কমিটির তিরন্দাজ। একটি আট পয়েন্টে তির নিক্ষেপ করে ভারতীয় তারকার থেকে অনেকটাই পিছিয়ে যান গালসান। তিনটি শট মিলিয়ে তাঁর পয়েন্ট সংখ্যা ২৪-এ গিয়ে পৌঁছয়। অন্যদিকে ২৮ পয়েন্ট অর্জন করে ওই সেট এবং ম্যাচ জেতেন ভারতীয় তিরন্দাজ। তবে শেষরক্ষা করতে পারলেন না প্রবীণ যাদব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications