Tokyo Olympics : তিরন্দাজিতে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন দীপিকা

Tokyo Olympics : তিরন্দাজিতে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন দীপিকা

তিরন্দাজিতে স্বপ্নভঙ্গ। টোকিও অলিম্পিকের তিরন্দাজির মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্ট থেকে ছিটকে গেলেন দীপিকা কুমারী। দক্ষিণ কোরিয়ার আন সানের বিরুদ্ধে স্ট্রেট সেটে কোয়ার্টার ফাইনাল গিয়েছেন ভারতীয় তিরন্দাজ। ৬-০ ফলাফলে ম্যাচের ফলাফল নির্ধারিত। এই ম্যাচে সেভাবে জ্বলেই উঠতে পারলেন না দীপিকা।

প্রথম সেট

প্রথম সেট

প্রি-কোয়ার্টার ফাইনালে যতটা দক্ষচতার সঙ্গে পারফরম্যান্স দিয়েছিলেন দীপিকা, শেষ আটের লড়াইয়ে তাঁর ধারেকাছেও পৌঁছতে পারেননি ভারতীয় তিরন্দাজ। প্রথম সেটের প্রথম শটেই লক্ষ্যভ্রষ্ট হন দীপিকা। তিনি মাত্র ৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন। যদিও সেটের পরের দুটি শট থেকে ২০ পয়েন্ট (১০+১০) অর্জন করেন ভারতীয় তিরন্দাজ। তাতেও ওই সেট জিততে পারেননি দীপিকা। তিনটি ১০ পয়েন্টের তির চালিয়ে জয়ী হন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী।

দ্বিতীয় সেটে লড়াই হাড্ডাহাড্ডি

দ্বিতীয় সেটে লড়াই হাড্ডাহাড্ডি

ম্যাচের দ্বিতীয় সেটের শুরুটা দুর্দান্তভাবে করেন দীপিকা। প্রথম শট থেকেই তিনি ১০ পয়েন্ট অর্জন করেন। যদিও দীপিকার ছোঁড়া দ্বিতীয় এবং তৃতীয় তির যথাক্রমে ৭ ও ৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। ওই সেট থেকে মোট ২৪ পয়েন্ট পান দীপিকা। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেটের মোকাবিলাও জেতেন কোরিয়ান তিরন্দাজ।

তৃতীয় সেটে শোচনীয় পারফরম্যান্স

তৃতীয় সেটে শোচনীয় পারফরম্যান্স

ম্যাচের তৃতীয় সেটের প্রথম দুটি শটেই লক্ষ্যভ্রষ্ট হন দীপিকা কুমারী। দুই শট থেকে তিনি যথাক্রমে ৭ ও ৮ পয়েন্ট অর্জন করেন। দীপিকার তৃতীয় তির ৯ পয়েন্ট অর্জন করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ২৬-২৪ পয়েন্টে ওই সেট ও ম্যাচ জেতেন দক্ষিণ কোরিয়ার আন সান।

প্রি-কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফলাফল দীপিকার

প্রি-কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফলাফল দীপিকার

প্রি-কোয়ার্টার ফাইনালের শুরুটা দুর্দান্তভাবেই করেছিলেন দীপিকা। তিন শট থেকে যথাক্রমে ৯, ১০ ও ৯ পয়েন্ট অর্জন করেছিলেন ভারতীয় তিরন্দাজ। মোট ২৮ পয়েন্ট নিয়ে ওই সেট জিতেছিলেন কুমারী। দ্বিতীয় সেটের প্রথম দুটি তির থেকে ১০ ও ৯ পয়েন্ট অর্জন করেছিলেন ভারতীয় তিরন্দাজ। কিন্তু তাঁর তৃতীয় শট থেকে সাত পয়েন্ট আসে। সবমিলিয়ে ওই সেটে ২৬ পয়েন্ট অর্জন করেছিলেন দীপিকা। ২৭ পয়েন্ট নিয়ে ওই মোকাবিলা জিতে গিয়েছিলেন রাশিয়ান তিরন্দাজ। ম্যাচের তৃতীয় সেটের প্রথম দুটি তির ১০ ও ৯ পয়েন্ট অর্জন করেছিলেন। তৃতীয় শট থেকেও ৯ পয়েন্ট অর্জন করেছিলেন দীপিকা। মোট ২৮ পয়েন্ট অর্জন করে ওই সেট জিতে ব্যবধান বাড়িয়েছিলেন ভারতীয় আর্চার। চতুর্থ সেটে দুটি ৯ পয়েন্ট হাসিল করা দীপিকার ভাগ্যে জুটেছিল একটি আটও। ভারতীয় তিরন্দাজ মোট ২৬ পয়েন্ট অর্জন করলেও ওই সেটটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। পঞ্চম সেটটি হেরে যান দীপিকা কুমারী। ২৫-২৮ ফলাফলে সেটের ফয়সলা নির্ধারিত হয়। ওয়ান শট টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের জয়ী নির্ধারণ করা হয়। রাশিয়ার আর্চারের তির ৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। ১০ পয়েন্ট অর্জন করে স্নায়ুর যুদ্ধ এবং ম্যাচ জিতে যান দীপিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+