Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : বন্দনার ঐতিহাসিক হ্যাটট্রিকে জয়, আয়ারল্যান্ডের হারে শেষ আটে ভারতের মহিলা হকি দল

Tokyo Olympics : হকিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও শেষ আটে পৌঁছতে আয়ারল্যান্ডের দিকে তাকিয়ে রামপালরা

বন্দনা কাটারিয়ার ঐতিহাসিক হ্যাটট্রিকের মাধ্যমে নিজেদের শেষ পুলের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাঙ্খিত জয় পেল ভারতের মহিলা হকি দল। অন্যদিকে পুল এ-র শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে গ্রেট ব্রিটেন হারিয়ে দিতেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রানি রামপালরা। তৈরি হল এক নতুন ইতিহাস।

ভারতীয় মহিলাদের দুর্দান্ত জয়

ভারতীয় মহিলাদের দুর্দান্ত জয়

টোকিও অলিম্পিকের হকির কোয়ার্টার ফাইনালে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজকের ম্যাচ জিততেই হত ভারতের মহিলা হকি দলকে। সেই মতো প্রথম থেকেই আক্রমণে উঠতে থাকেন রানি রামপালরা। পাল্টা আক্রমণে গিয়ে ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেন দক্ষিণ আফ্রিকার মহিলারা। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে শুরু থেকে। ম্যাচের ৪ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় ভারত। গোল করেন ১৬ নম্বর জার্সিধারী বন্দনা কাটারিয়া। ১৫ মিনিটের মাথায় সেই গোল শোধ করে রামপালদের ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার তারিন গালসবি। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ফের গোল করেন ভারতের বন্দনা। ৩০ মিনিটের মাথায় সেই গোল শোধও দিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। সফলতা আসে এরিন হান্টারের স্টিক থেকে।

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই

মাস্ট উইন ম্যাচ ২-২ হয়ে যাওয়ার পর মরিয়া হয়ে ওঠে ভারতের মহিলা হকি দল। ঝড়ের মতো আক্রমণ তুলতে থাকেন রানি রামপালরা। ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার পায় ওমেন ইন ব্লু। তার মধ্যে বেশ কয়েকটা সুযোগ কাজে লাগাতে সক্ষম হয় জয়ী দল। ৩২ মিনিটের মাথায় গোল করে ভারতকে ফের এগিয়ে দেন নেহা গয়াল। ৩৯ মিনিটের মাথায় দক্ষিণ আফ্রিকার মারিজেন মারাইস সেই গোল শোধ করে দিলে ফের চাপে পড়ে যান ভারতীয় মহিলরা। চতুর্থ কোয়ার্টারে ফের বন্দনা কাটারিয়া ভারতের হয়ে ত্রাতার ভূমিকা পালন করেন। ৪৯ মিনিটে তাঁর গোলেই ম্যাচে ভারতের জয় নিশ্চিত হয়।

বন্দনার ইতিহাস

বন্দনার ইতিহাস

বন্দনা কাটারিয়ার করা তিন গোলের সৌজন্যে টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা জাগ্রত রয়েছে ভারতের মহিলা হকি দলের। হ্যাটট্রিক করে নজির গড়েছেন বন্দনা। দেশের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে অলিম্পিকে এই নজির গড়েছেন উত্তরাখণ্ডের তারকা। তাই বন্দনায় মুগ্ধ দেশ।

কোয়ার্টার ফাইনালে ভারত

মহিলা হকির পুল এ-র শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল গ্রেট ব্রিটেন। ০-২ গোলে ওই ম্যাচ হেরে গিয়েছেন আইরিশরা। এর জেরেই টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের মহিলা হকি দল। এই জয়ের ফলে টোকিও অলিম্পিকের পুল এ-তে ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারতের মহিলা হকি দল। ওই পুলে ৫ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়ে গেল আয়ারল্যান্ড। ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট হাসিল করা গ্রেট ব্রিটেন পুলের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। পাঁচ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট হাসিল করা নেদারল্যান্ডস পুল এ-তে প্রথম হয়েছে। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে জার্মানি। শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন রানি রামপালরা। যারা ১৫ পয়েন্ট নিয়ে পুল বি-তে প্রথম হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+