Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : বক্সিংয়ের শেষ আটে পৌঁছে ইতিহাস রচনা সতীশের, প্রি-কোয়ার্টারে দাপুটে জয়

Tokyo Olympics : বক্সিংয়ের শেষ আটে ভারতের সতীশ, প্রি-কোয়ার্টারে দাপুটে জয়

লাভলিনা বরগোঁগাই ও পূজা রানির পর টোকিও অলিম্পিকের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সতীশ কুমার। সুপার হেভিওয়েট ক্যাটেগরির শেষ ১৬ রাউন্ডের মোকাবিলায় জামাইকার রিকার্ডো ব্রাউনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার। আর এক ধাপ এগোতে পারলে দেশের হয়ে পদক নিশ্চিত করবেন সতীশ। সেই আশায় রয়েছেন ক্রীড়া প্রেমীরা।

Tokyo Olympics : বক্সিংয়ের শেষ আটে পৌঁছে ইতিহাস রচনা সতীশের, প্রি-কোয়ার্টারে দাপুটে জয়

৯১ কেজি বিভাগের ওই ম্যাচের প্রথম রাউন্ড থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন জামাইকার বক্সার। শুরুর দিকে রক্ষণাত্মক রণনীতিতে খেলতে থাকা সতীশ ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। প্রতিপক্ষের এলোমলো ও দুর্বল ফুটওয়ার্কের ফায়দা তোলেন কেরিয়ারের প্রথম অলিম্পিক খেলতে নামা ৩২ বছরের ভারতীয় বক্সার।

প্রথম রাউন্ডেই পয়েন্টের লিড নিয়ে নেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুই বারের ব্রোঞ্জজয়ী সতীশ। দ্বিতীয় রাউন্ডে জামাইকার বক্সার কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচের দখল ভারতীয় তারকার হাতে চলে যায়। তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি সতীশ। একই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের সুপার হেভিওয়েট ক্যাটাগরির বক্সিং ম্যাচ জিতে ইতিহাস রচনা করলেন ৩২ বছরের বক্সার।

চলতি টুর্নামেন্টে আর একটি ম্যাচ জিততে পারলেই শেষ চারে পৌঁছে যাবেন সতীশ। তাতে গেমস থেকে ভারতের একটি পদক নিশ্চিত হবে। ১ অগাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচে উজবেকিস্তানের বাকোদির জালোলভের মুখোমুখি হবেন অর্জুন পুরস্কার জয়ী ভারতীয় বক্সার।

উল্লেখ্য এর আগে মহিলাদের বক্সিং বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের লাভলিনা বরগোঁহাই ও পূজা রানি। সবমিলিয়ে ভারতীয় বক্সারদের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করাই যায়। সেই আবহে আজই মহিলাদের ফ্লাইওয়েট বক্সিং বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামবেন কিংবদন্তি মেরি কম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+