Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের ব্যর্থতা অব্যাহত, কোয়ার্টার ফাইনালে হারলেন অতনুরা

Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের ব্যর্থতা অব্যাহত, কোয়ার্টার ফাইনালে হারলেন অতনু-প্রবীণ-রাইরা

টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম আশা যে তিরন্দাজি, সেই বিভাগে ব্যর্থতা অব্যাহত। মিক্সড ইভেন্টের পর এবার পুরুষদের দলগত বিভাগেরস কোয়ার্টার ফাইনালেও হেরে গেল ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন অতনু দাস, প্রবীণ যাদব, তরুণদ্বীপ রাইরা। ম্যাচের ফলাফল ৬-০।

Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের ব্যর্থতা অব্যাহত, কোয়ার্টার ফাইনালে হারলেন অতনুরা

প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজরা। প্রথম সেট ৫৪-৫৯ পয়েন্টে হারে ভারত। দ্বিতীয় সেটে দুই পক্ষের মধ্যে কিছুটা লড়াই হয়। বাংলার অতনু দাসের একটি মিস শটের (৮ পয়েন্ট) কারণে সেট দখল করে দক্ষিণ কোরিয়া। ৫৭-৫৯ পয়েন্ট দ্বিতীয় সেট হারে ভারত। তৃতীয় সেটেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। যেখানে ৯ পয়েন্টের বেশি অর্জন করতে কালঘাম ছুটে যায় ভারতীয় তিরন্দাজদের, সেখানে অনায়াসে একের পর এক দশ পয়েন্ট অর্জন করে দক্ষিণ কোরিয়া। ম্যাচের তৃতীয় সেট ৫৪-৫৬ পয়েন্টে হেরে যান অতনু-প্রবীণ-তরুণদ্বীপরা।

এর আগে টোকিও অলিম্পিকে এলিমিনেটর রাউন্ডের বাধা বেশ সহজেই টপকেছিলেন ভারতীয় তিরন্দাজরা। পুরুষদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন অতনু দাস, প্রবীণ যাদব, তরুণদ্বীপ রাইরা। দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় দল কাজাখস্তানকে ৬-২ ব্যবধানে হারিয়েছিল।

Tokyo Olympics : তিরন্দাজিতে ভারতের ব্যর্থতা অব্যাহত, কোয়ার্টার ফাইনালে হারলেন অতনুরা

টোকিও অলিম্পিকের যে যে ইভেন্ট থেকে ভারত পদক আশা করছে, তার মধ্য তিরন্দাজি অন্যতম। অথচ এই বিভাগেই শুরুর দিকে ধাক্কা খায় ভারত। র‌্যাঙ্কিং রাউন্ডে অনেকটাই পিছিয়ে শেষ করেন ভারতীয় তিরন্দাজরা। মিক্সড ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নেয় বিশ্বের এক নম্বর মহিলা আর্চার দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের জুটি। ফলে পুরুষদের দলগত ইভেন্ট ভারতীয় আর্চারদের কাছে প্রমাণ করার মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল।

তা বুঝেই এলিমিনেশন রাউন্ডে নিজেদের নামের প্রতি সুবিচার করেছিলেন অতনু দাস, প্রবীণ যাদব, তরুণদ্বীপ রাইরা। কিন্তু সেই কোয়ার্টার ফাইনালে গণ্ডী টপকাতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন ভারতীয় তিরন্দাজরা। মিক্সড ইভেন্টের মতো দলগত বিভাগেও দক্ষিণ কোরিয়ারের কাছে নতিস্বীকার করতে হল ভারতীয় দল। তাতে যারপরনাই হতাশ হয়েছে দেশের ক্রীড়া মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+