Tokyo Olympics : সাড়া জাগিয়েও মহিলাদের ডিসকাস থ্রো-র ফাইনালে ষষ্ঠ ভারতের কমলপ্রীত

Tokyo Olympics : সাড়া জাগিয়েও মহিলাদের ডিসকাস থ্রো-র ফাইনালে ষষ্ঠ ভারতের কমলপ্রীত

টোকিও অলিম্পিকের মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগিয়েও ফাইনালে ব্যর্থই হলেন ভারতের কমলপ্রীত কৌর। ১২ প্রতিযোগীর লড়াইয়ে তিনি ষষ্ঠ হলেন। বৃষ্টিবিঘ্নিত ইভেন্টে পাঁচটির মধ্যে কমলপ্রীতের ছোঁড়া তিনটি ডিসকাসই নামঞ্জুর হয়ে যায়। অবশিষ্ট দুটি প্রচেষ্টায় সর্বাধিক ৬৩.৭০ মিটারের দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন ভারতীয় অ্যাথলিট। ফলে কিছুটা হলেও হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা। তবে প্রথম অলিম্পিক হিসেবে কমলপ্রীতের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতেও রাজি নয় ক্রীড়া মহল।

ফাইনালে ষষ্ঠ কমলপ্রীত

ফাইনালে ষষ্ঠ কমলপ্রীত

টোকিও অলিম্পিকের মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে কমলপ্রীত কৌরের কাছ থেকে যোগ্যতা অর্জন পর্বের থেকে ভাল ফলাফল আশা করা হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন পাঞ্জাবের অ্যাথলিট। সোমবার প্রথম প্রচেষ্টায় ৬১.৬২ মিটার দূরত্বে ডিসকাস ছোঁড়েন কমলপ্রীত। তাঁর দ্বিতীয় প্রচেষ্টা নামঞ্জুর হয়ে যায়। তৃতীয় প্রচেষ্টায় মোকাবিলায় ফিরে আসেন কমলপ্রীত। ৬৩.৭০ মিটার দূরত্বে ডিসকাস ছোঁড়েন ভারতীয় অ্যাথিলট। তাঁর অবশিষ্ট দুই প্রচেষ্টা থেকে ক্রীড়াপ্রেমীরা ভাল কিছু আশা করলেও দুই ক্ষেত্রেও তাঁর থ্রো নামঞ্জুর হয়। ফলে ষষ্ঠ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন কমলপ্রীত।

বৃষ্টি হল অন্তরায়?

বৃষ্টি হল অন্তরায়?

মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে প্রথম হয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। প্রথম প্রচেষ্টাতেই তিনি ৬৮.৯৮ মিটারের ডিসকাস ছোঁড়েন। সেটাই তাঁকে প্রথম হতে সাহায্য করে। দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করা জার্মানির ক্রিস্টিন পুডেঞ্জ ৬৬.৮৬ মিটার দূরত্বে নিজের সর্বোচ্চ ডিসকাসটি নিক্ষেপ করেন। তৃতীয় হন কিউবার ইয়াইমে পেরেজ। ৬৫.৭২ মিটার দূরত্বে ডিসকাস থ্রো করে তিনি ব্রোঞ্জ জেতেন। ইতিমধ্যে বৃষ্টির জেরে বেশ কিছুক্ষণ বিঘ্নিত থাকে খেলা। সেই আবহাওয়াই কমলপ্রীতের পারফরম্যান্সের অন্তরায় হল বলেও মনে করছেন অনেকে।

যোগ্যতা অর্জন পর্বের ধারেকাছেও নেই কমলপ্রীত

যোগ্যতা অর্জন পর্বের ধারেকাছেও নেই কমলপ্রীত

কেরিয়ারের প্রথম অলিম্পিকেই ক্রীড়া বিশ্বকে চমকে দিয়েছিলেন কমলপ্রীত। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের দুটি কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে দ্বিতীয় হয়েছিলেন ২৫ বছরের ভারতীয় অ্যাথলিট। ৬৪ মিটার দূরত্বে লোহার চাকতি ছুঁড়ে ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগি হিসেবে সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিলেন কমলপ্রীত। ফাইনালে সেই পারফরম্যান্সও করে দেখাতে পারলেন না ভারতীয় অ্যাথলিট। তাতেই হতাশ হয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

জাতীয় রেকর্ড থেকেও দূরে

জাতীয় রেকর্ড থেকেও দূরে

চলতি বছর পাতিয়ালায় হওয়া ভারতীয় গ্রাঁ পি-তে ৬৬.২৯ মিটার দূরত্বে চাকতি ছুঁড়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ২৫ বছরের কমলপ্রীত। তার আগে গত মার্চে হওয়া ফেডারেশন কাপে ৬৫.০৬ দূরত্বে ডিসকাস ছুঁড়ে পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন কৌর। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ৬৫ মিটার দূরত্ব অতিক্রম করার অনন্য নজিরও গড়েছিলেন কমলপ্রীত। সেই পারফরম্যান্স অলিম্পিকে করে দেখাতে পারলেন না পাঞ্জাবের অ্যাথলিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+