Tokyo Olympics : অভিষেকেই কামাল করে ডিসকাস থ্রো-র ফাইনালে দুর্দান্ত কমলপ্রীত, প্রশংসার বন্যা

Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে ভারতের কমলপ্রীত, ষষ্ঠ স্থানে সীমা

টোকিও অলিম্পিকের মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ভারতের ভারতের কমলপ্রীত। কোয়ালিফিকেশন রাউন্ডের তৃতীয় প্রচেষ্টায় ৬৪ মিটার দূরত্বে চাকতি ছুঁড়ে তিনি সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছেন। যদিও হতাশ করেছেন সীমা পুনিয়া। ডিসকাস থ্রো-র ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ভারতীয় অ্যাথলিট।

কমলপ্রীতের দুর্দান্ত জয়

কমলপ্রীতের দুর্দান্ত জয়

কেরিয়ারের প্রথম অলিম্পিকেই ক্রীড়া বিশ্বকে চমকে দিয়েছেন কমলপ্রীত। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের দুটি কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে দ্বিতীয় হয়েছেন ২৫ বছরের ভারতীয় অ্যাথলিট। ৬৪ মিটার দূরত্বে লোহার চাকতি ছুঁড়ে ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগি হিসেবে সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন কমলপ্রীত। হারিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার দুই বারের অলিম্পিকজয়ী (রিও ও লন্ডন গেমস) সান্দ্রা পারকোভিচকে। যিনি টোকিও গেমসের একই ইভেন্টের এ গ্রুপের কোয়ালিফিকেশনে প্রথম হয়েছেন। সর্বোচ্চ ৬৩.৭৫ মিটার দূরত্ব অতিক্রম করেছে সান্দ্রার ছোঁড়া ডিসকাস। বি গ্রুপ তথা দুই কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে প্রথম হয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। ৬৬.৪২ মিটার দূরত্বে তিনি ডিসকাস ছুঁড়েছেন।

নিজের রেকর্ড থেকে দূরে

কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম প্রচেষ্টায় ৬০.২৯ মিটার দূরত্ব অতিক্রম করেন কমলপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় ৬৩.৯৭ মিটার অতিক্রম করে ভারতীয় অ্যাথলিটের ছোঁড়া চাকতি। তৃতীয় প্রচেষ্টায় আরও খানিকটা এগিয়ে চমকে দিয়েছেন কমলপ্রীত। তবে নিজেরই গড়া জাতীয় রেকর্ড তিনি ভাঙতে পারেননি। চলতি বছর পাতিয়ালায় হওয়া ভারতীয় গ্রাঁ পি-তে ৬৬.২৯ মিটার দূরত্বে চাকতি ছুঁড়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ২৫ বছরের কমলপ্রীত। তার আগে গত মার্চে হওয়া ফেডারেশন কাপে ৬৫.০৬ দূরত্বে ডিসকাস ছুঁড়ে পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন কৌর। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ৬৫ মিটার দূরত্ব অতিক্রম করার অনন্য নজিরও গড়েছিলেন কমলপ্রীত। ফাইনাল তিনি সেই উচ্চতায় পৌঁছতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে দেশ। আগামী ২ অগাস্ট মহিলাদের ডিসকাস ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শুভেচ্ছার বন্যা

অলিম্পিক অভিষেকেই কামাল করেছেন ভারতের কমলপ্রীত কৌর। ৬৪ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে তিনি ওই ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন। তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন ২৫ বছরের ভারতীয় অ্যাথলিট। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু টুইট করে কমলপ্রীতকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন এর আগে অলিম্পিকের অ্যাথলেটিক্সে পদক জিততে পারেনি ভারত। কমলপ্রীতের সামনে সুযোগ রয়েছে বলেও লিখেছেন রিজিজু।

ছিটকে গেলেন সীমা

ছিটকে গেলেন সীমা

অন্যদিকে ভারতের চার বারের অলিম্পিয়ান সীমা পুনিয়া মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারায় হতাশও হয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ১৫ প্রতিযোগীর এ গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে তিনি ষষ্ঠ হয়েছেন। তাঁর একটি প্রচেষ্টা ডিসকোয়ালিফাইও হয়েছে। তৃতীয় প্রচেষ্টায় ৬০.৫৭ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছেন সীমা। ২০১৪ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী এই অ্যাথলিট ২০১৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০০৬ সাল থেকে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে তিনটি রূপো ও একটি ব্রোঞ্জ জেতা সীমার হারে হতাশ দেশের ক্রীড়া মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+