Tokyo Olympics : বিশ্বের এক নম্বর তারকার কাছে সেমিফাইনাল হারলেন ভারতের সিন্ধু

Tokyo Olympics : বিশ্বের এক নম্বর তারকার কাছে সেমিফাইনাল হারলেন ভারতের সিন্ধু

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকার কাছে হেরে গেলেন ভারতের পিভি সিন্ধু। এগিয়ে থেকেও প্রথম গেম হারেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে সিন্ধুকে দাঁড়াতে দেননি চাইনিজ তাইপেইয়ের তাই জু। স্ট্রেট গেমে ম্যাচ হেরেছেন হায়দরাবাদি শাটলার। ভারতীয় শাটলারের বিরুদ্ধে চাইনিজ তাইপেইয়ের ২৭ বছরের খেলোয়াড় জিতেছেন ২১-১৮, ২১-১২ পয়েন্টের ব্যবধানে। এর ফলে টোকিও অলিম্পিকে সিন্ধুর রুপো বা সোনা জয়ের স্বপ্নে ইতি ঘটেছে।

প্রথম গেমে এগিয়ে গিয়েও হার

প্রথম গেমে এগিয়ে গিয়েও হার

ম্যাচের শুরুটা দুর্দান্তভাবেই করেন পিভি সিন্ধু। প্রথম গেমে চাইনিজ তাইপেই প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্টের ব্যবধান বাড়িয়েও নিয়েছিলেন ভারতীয় শাটলার। একটা সময় ৯-৬ এবং ১১-৮ ব্যবধানে এগিয়ে ছিলেন পিভি। অভিজ্ঞতায় ভর করে সেখান থেকেই ম্যাচে ফিরতে শুরু করেন তাই জু। ১৪-১৪ হয়ে যাওয়ার পর প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কখনও ভারতীয় শাটলার এগোচ্ছিলেন তো কখনও টেক্কা দিচ্ছিলেন বিশ্বের এক নম্বর শাটলার। ১৮-১৮ হওয়ার পর গেমে সিন্ধুকে আর ফিরতে দেননি তাই জু-ইং। ২১-১৮ ব্যবধানে তিনি প্রথম গেম জেতেন।

দ্বিতীয় গেমে দাঁড়াতে পারেননি সিন্ধু

দ্বিতীয় গেমে দাঁড়াতে পারেননি সিন্ধু

দ্বিতীয় গেমে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তাই জু। কোর্টের নানা প্রান্তে ছোট ছোট চকিত শট খেলে পিভি সিন্ধুকে নাজেহাল করতে থাকেন চাইনিজ তাইপেইয়ের শাটলার। মাঝে বেশ কয়েকবার রণনীতি পরিবর্তন করেন ভারতীয় তারকা। তাই জু-ইংয়ের ছন্দ কাটতে আক্রমণাত্মক ঢঙে খেলা শুরু করেন পিভি। কিন্তু সব কিছুরই জবাব ছিল চাইনিজ তাইপেই শাটলারের কাছে। দ্বিতীয় গেমে একটা সময় ৪-৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিলেন সিন্ধু। এরপর ৪-৭, ৫-৭ থেকে ৭-১১ পয়েন্টে পিছিয়ে পড়েন ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। একটা সময় সিন্ধুর থেকে ১৬-৯ পয়েন্টে এগিয়ে যান চাইনিজ তাইপেইয়ের শাটলার। সেখান থেকে কোনও মতে আরও তিন পয়েন্ট অর্জন করতে সক্ষম হন পিভি। সবশেষে ২১-১২ পয়েন্টের ব্যবধানে সেমিফাইনাল জিতে যান বিশ্বের এক নম্বর শাটলার।

অনুমানে ভুল

অনুমানে ভুল

শনিবারের সেমিফাইনাল মোকাবিলায় তাই জু এমন কিছু পয়েন্ট অর্জন করেন, যেগুলিতে অনুমানে ভুল করেন পিভি। ফেদার দাগের বাইরে চলে যাবে ভেবে সিন্ধুর ছেড়ে দেওয়া বেশকিছু শট থেকে পয়েন্ট অর্জন করেন বিশ্বের এক নম্বর তারকা। আবার নিজের দুর্দান্ত অনুমান ক্ষমতা ব্যবহার করে সিন্ধু মারা শটের আনফোর্সড এরর থেকেও পয়েন্ট অর্জন করেন তাই জু।

সিন্ধুতে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

সেমিফাইনাল হেরে গেলেও পিভি টোকিও অলিম্পিকে পিভি সিন্ধুর লড়াইয়ে মুগ্ধ করেছে দেশের ক্রীড়া জগতকে। ভারতের বিশ্বজয়ী শাটলারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। সরব হয়েছেন নেটিজেনরা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজু এক টুইটে সিন্ধুকে হতাশ হতে না করেছেন। হায়দরাবাদি শাটলার এখনও দেশের হয়ে পদক জিততে পারেন বলে তাঁকে স্মরণ করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+