Tokyo Olympics : ভবানী দেবীর স্বপ্নের দৌড় শেষ, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় ফেন্সার

Tokyo Olympics : ভবানী দেবীর স্বপ্নের দৌড় শেষ, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় ফেন্সার

চেন্নাই থেকে টোকিও স্বপ্নের দৌড় শেষ। আশা জাগিয়েও চলতি অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের সিএ ভবানী দেবী। মহিলাদের ফেন্সিংয়ের ব্যক্তিগত সাবরে ইভেন্টের রাউন্ড অফ ৩২-এ হেরে গেলেন ভারতীয় তারকা। বিশ্বের তিন নম্বর তথা ফ্রান্সের অভিজ্ঞ মানন ব্রানেটের কাছে নতি স্বীকার করলেন দেশের প্রথম ফেন্সিং অলিম্পিয়ান।

Tokyo Olympics : ভবানী দেবীর স্বপ্নের দৌড় শেষ, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় ফেন্সার

ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য কায়েম করেন ফ্রান্সের প্রতিযোগী। প্রথম পিরিয়ডেই ভারতীয় তারকার থেকে পয়েন্টের ব্যবধান অনেকটা বাড়িয়ে নেন ব্রানেট। ওই পর্বে ৮-২ পয়েন্টে পিছিয়ে যান ভবানী দেবী। ম্যাচের দ্বিতীয় অর্ধে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান ভারতীয় ফেন্সার। পাঁচ পয়েন্ট তিনি অর্জনও করেন। কিন্তু ওই অর্ধেও সাত পয়েন্ট নিয়ে ম্যাচে জয় নিশ্চিত করে ফ্রান্সের তারকা। ৭-১৫ পয়েন্টে ম্যাচ হারেন ভারতের সিএ ভবানী দেবী।

টোকিও অলিম্পিকের ফেন্সিং ইভেন্টে জয় দিয়েই অভিযান শুরু করেছিলেন ভবানী দেবী। প্রতিযোগিতার ৬৪ রাউন্ডের ম্যাচে অনায়াস জয় হাসিল করেছিলেন ভারতীয় অ্যাথলিট। তিউনিসিয়ার নাদিয়া বিন আজিজিকে ১৫-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন দেশের মহিলা ফেন্সার। সেই ফর্ম দ্বিতীয় রাউন্ডে জারি রাখতে পারলেন না ভবানী দেবী।

দেশের প্রথম প্রতিনিধি হিসেবে অলিম্পিকের ফেন্সিংয়ে অংশ নিয়েছিলেন সিএ ভবানী দেবী। তাই টোকিওয় তাঁকে ঘিরে প্রত্যাশার পাহাড় উপচে পড়ছিল। যার প্রতিদান প্রথম রাউন্ডেই দিয়েছিলেন ভবানী। তামিলনাড়ু ফেন্সারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা। মহিলাদের ব্যক্তিগত সাবরে রাউন্ডে ভবানী যে দাপট দেখিয়েছিলেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল ক্রীড়া মহল। সেই তারকা অলিম্পিক থেকে ছিটকে যাওয়ায় হতাশ হয়েছে দেশ। যদিও মহিলা ফেন্সারের লড়াইকে কুর্নিশ জানাতে ভোলেননি কেউই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+