Tokyo Olympics : কুস্তির সেমিফাইনালে ভারতের দুর্দান্ত বজরং, ছিটকে গেলেন বিসলা

Tokyo Olympics : কুস্তির সেমিফাইনালে দুর্দান্ত বজরং, ছিটকে গেলেন বিসলা

টোকিও অলিম্পিকে কুস্তির সেমিফাইনালে পৌঁছলেন বজরং পুনিয়া। কোয়ার্টার ফাইনালে ইরানের মোর্তেজা ঘিয়াসিকে ২-১ পয়েন্টে হারিয়েছেন ভারতীয় কুস্তিগীর। শেষ আটের হাড্ডাহাড্ডি ম্যাচ ফল পয়েন্টের নিরিখে জিতেছেন বজরং পুনিয়া। একই দিনে কুস্তির মহিলা ক্যাটেগরিতে ব্যর্থতার সম্মুখীন হয়েছে ভারত। প্রথম রাউন্ডেই হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন সীমা বিসলা।

Tokyo Olympics : কুস্তির সেমিফাইনালে ভারতের দুর্দান্ত বজরং, ছিটকে গেলেন বিসলা

পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই ইরানের কুস্তিগীরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে হয়। বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা বজরংয়ের সব আক্রমণই দুর্দান্ত রক্ষণাত্মক রণনীতিতে নির্বিষ করে দেন প্রতিপক্ষ। উল্টে এক পয়েন্টে এগিয়ে যান ইরানের মোর্তেজা। সেই পয়েন্টের ব্যবধান মিটিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করেন পুনিয়া। সঙ্গে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের পাতা ফাঁদ থেকেও নিজেকে রক্ষা করেন ভারতীয় কুস্তিগীর।

একদম শেষ মুহুর্তে বজরং পুনিয়ার কাছে দুর্দান্ত সুযোগ আসে। তার সদ্ব্যবহার করেন ভারতীয় কুস্তিগীর। ২ পয়েন্ট অর্জন করার পাশাপাশি প্রতিপক্ষকে উল্টে ম্যাচ জিতে নেন পুনিয়া। ফল পয়েন্টের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। আজ দুপুরেই পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবেন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী কুস্তিগীর।

অন্যদিকে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির প্রথম রাউন্ডেই হারের মুখ দেখতে হয় ভারতের সীমা বিসলাকে। ১-৩ ফলাফলে ম্যাচ হারেন এই মহিলা কুস্তিগীর। একই সঙ্গে প্রতিযোগিতা থেকেও ছিটকে গিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর। প্রথম রাউন্ডে সীমাকে হারানো কুস্তিগীর কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় রেপেচেজ রাউন্ডেও খেলার সুযোগ হাতছাড়া হয়েছেন ভারতীয় তারকা।

এদিকে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে পঞ্চম পদকটি নিশ্চিত করেছেন ভারতের রবিকুমার দাহিয়া। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে সোনা হাতছাড়া হলেও রুপো জিতে দেশকে গর্বিত করলেন রবি। ভারোত্তোলক মীরাবাঈ চানুর পর চলতি গেমস থেকে দ্বিতীয় রপো হাসিল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হরিয়ানার কুস্তিগীর। রাশিয়ান অলিম্পিক কমিটির কুস্তিগীর জাউর উগুয়েভের বিরুদ্ধে লড়েও ফাইনাল হারতে হয়েছে রবিকুমারকে। ৭-৪ ফলাফলে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়।

রবিকুমার দাহিয়ার সফলতার আবহে ব্রোঞ্জ পদক হাতছাড়া করলেন ভারতীয় কুস্তিগীর দীপক কুমার পুনিয়া। ৮৬ কেজির ফ্রিস্টাইল ক্যাটাগরির তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ৩৩ হাজার জনসংখ্যার দেশ সান মারিনোর মিলেস আমিনের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহুর্তে পয়েন্ট হারিয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া করতে হয়েছে ভারতীয় কুস্তিগীরকে। ৪-২ পয়েন্টে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+