Tokyo Olympics : কোরিয়ান গ্রেটকে হারিয়ে তিরন্দাজির তৃতীয় রাউন্ডে ভারতের অতনু

Tokyo Olympics : কোরিয়ান গ্রেটকে হারিয়ে তিরন্দাজির তৃতীয় রাউন্ডে ভারতের অতনু

২০১২ সালের লন্ডন অলিম্পিকে সোনাজয়ী তিরন্দাজকে লড়ে হারালেন ভারতের অতনু দাস। রিকার্ভ ইভেন্টের পুরুষদের ১/১৬ এলিমিনেশন রাউন্ডে দক্ষিণ কোরিয়ার ওহ জিন-হিয়েককে টাইব্রেকারে হারিয়ে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় তিরন্দাজ। ৬-৫ ফলাফলে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছেন অতনু।

Tokyo Olympics : কোরিয়ান গ্রেটকে হারিয়ে তিরন্দাজির তৃতীয় রাউন্ডে ভারতের অতনু

সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এশিয়ান গেমস দুটি সোনাজয়ী ওহ জিনের বিরুদ্ধে আন্ডার ডগ হিসেবেই খেলতে নেমেছিলেন বাংলার তিরন্দাজ। তবু প্রথম থেকে কাঁটায় কাঁটায় লড়াই চালিয়ে যান অতনু। যদিও ম্যাচের প্রথম সেট জেতেন ৩৯ বছরের কোয়িয়ান তিরন্দাজ। ওই সেটে তিনটি শট থেকে যথাক্রমে ৮, ৮ ও ৯ পয়েন্ট অর্জন করেন অতনু। মাত্র ১ পয়েন্টের (২৫-২৬) ব্যবধানে ওই সেট হেরে যান ভারতীয় তিরন্দাজ।

ম্যাচের পরের দুটি সেট অমীমাংসিত ভাবে (২৭-২৭, ২৭-২৭) শেষ হয়। দ্বিতীয় সেটের তিন শট থেকেই ৯ পয়েন্ট অর্জন করেন অতনু। তৃতীয় সেটের তিন শট থেকেই ৯ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন বাংলার তিরন্দাজ। চতুর্থ সেটে ২৭-২২ পয়েন্টের দুর্দান্ত জয় হাসিল করেন অতনু। ওই সেটে তিন শট থেকে যথাক্রমে ৮, ৯ ও ১০ পয়েন্ট অর্জন করেন ভারতীয় তিরন্দাজ। অমীমাংসিতভাবে শেষ হয় পঞ্চম সেটও (২৮-২৮)। ওই সেটের প্রথম শট থেকে ১০ এবং পরের দুটি শট থেকে ৯ পয়েন্ট অর্জন করেন অতনু।

এরপর ওয়ান শট টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। যেখানে ৯ পয়েন্ট অর্জন করেন দক্ষিণ কোরিয়ার তিরন্দাজ। ১০ পয়েন্ট অর্জন করে প্রতিযোগিতা জিতে নেন অতনু দাস। এর আগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে চাইনিজ তাইপের দেং ইয়ু চেনকে ৬-৪ সেটের ব্যবধানে হারিয়েছিলেন বাংলার তিরন্দাজ। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেখানেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+