Tokyo Olympics : তিরন্দাজির পর হতাশা শুটিংয়েও, স্কিট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ দুই ভারতীয়

Tokyo Olympics : তিরন্দাজির পর ব্যর্থতা শুটিংয়ে, স্কিট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ দুই ভারতীয়

টোকিও অলিম্পিকে তিরন্দাজির পর শুটিংয়েও ভারতের ব্যর্থতার তালিকা লম্বা হচ্ছে। এবার পুরুষদের স্কিট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন অঙ্গদ বীর সিং বাজওয়া ও মাইরাজ আহমেদ খান। যোগ্যতা অর্জন পর্বে অনেকটা পিছনে শেষ করলেন দুই ভারতীয় শুটার। ফলে দেশের ক্রীড়া প্রেমীদের হতাশার প্রহর চওড়া হচ্ছে বলা চলে।

Tokyo Olympics : তিরন্দাজির পর হতাশা শুটিংয়েও, স্কিট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ দুই ভারতীয়

সংশ্লিষ্ট ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের প্রথম দিনের শেষে ১১তম স্থানে অবস্থান করছিলেন ভারতের অঙ্গদ বীর সিং বাজওয়া। ৭৩ পয়েন্ট ছিল তাঁর ঝুলিতে। অন্যদিকে একই ইভেন্টের যোগ্যত অর্জন পর্বের প্রথম দিন ২৫তম স্থানে অবস্থান করছিলেন মাইরাজ আহমেদ খান। ৭১ পয়েন্ট ছিল তাঁর ঝুলিতে। দ্বিতীয় দিনে পরিস্থিতি পাল্টে যায় পুরোপুরি।

পুরুষদের স্কিট ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় দিনে ক্রমশ পিছোতে থাকেন ভারতের দুই শুটার। ১৮তম স্থানে প্রতিযোগিতা শেষ করেন অঙ্গদ বীর সিং বাজওয়া। তিনি ১২০ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন। অন্যদিকে ১১৭ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানেই প্রতিযোগিতা শেষ করেন মাইরাজ আহমেদ খান। যাদের কাছ থেকে পদকের আশা করা হয়েছিল সেই দুই শুটারের এমনতর বিদায় মেনে নিতে পারছেন না দেশের ক্রীড়া প্রেমীরা। এই ইভেন্টে সোনা জিতেছেন আমেরিকার ভিনসেন্ট হ্যানকক। রূপো জিতেছেন ডেনমার্কের জেসপার হানসেন। ব্রোঞ্জ পেয়েছেন কুয়েতের ৫৭ বছরের আব্দুল্লাহ আল-রাশিদি। যিনি ২০১৬ সালের রিও অলিম্পিকের একই ইভেন্ট থেকে ব্রোঞ্জই জিতেছিলেন।

উল্লেখ্য টোকিও গেমসের শুটিংয়ের অন্যান্য ইভেন্টেও একের পর এক হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় শুটারদের। যে ইভেন্টগুলি থেকে পদক জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, সেগুলির ব্যর্থতায় কিছুটা হলেও হতাশ হয়েছেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+