Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : কাছে গিয়েও ঐতিহাসিক পদক হাতছাড়া করা গল্ফার অদিতির নজির

Tokyo Olympics : কাছে গিয়েও ঐতিহাসিক পদক হাতছাড়া গল্ফার অদিতি অশোকের

খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত আর পারলেন না। বিশ্বকে তাক লাগানো অদিতি অশোক টোকিও অলিম্পিকের গল্ফের ব্যক্তিগত ইভেন্ট থেকে ভারতকে পদক দিতে ব্যর্থ হলেন। চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করলেন ভারতীয় গল্ফার। বিশ্ব ক্রমতালিকার ২০০তম স্থানে অবস্থান করেও তাবড় গল্ফারদের বিরুদ্ধে নিজের পারফরম্যান্সে তাক লাগিয়ে তিনি দেশকে গর্বিত করলেন। অদিতির লড়াইকে কুর্নিশ জানিয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি

চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি

টোকিও অলিম্পিকের প্রথম তিন রাউন্ডে শেষে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন ভারতের অদিতি অশোক। সেই পারফরম্যান্সের ধারা চতুর্থ রাউন্ডেও বজায় রাখার চেষ্টা করেছিলেন ভারতীয় গল্ফার। তবু এক চুলের জন্য পদক জিততে ব্যর্থ হয়েছেন অদিতি। টোকিও গেমসের মহিলা গল্ফের ব্যক্তিগত ইভেন্টের প্রথম তিনে জায়গা করে নিতে ১৭তম হোলে বার্ডি মারতেই হত অদিতিকে। পরিবর্তে পারস মেরে নিজেকে প্রথম তিনের লড়াই থেকে বের করে দেন ২৩ বছরের গল্ফার। অন্যদিকে শুরুটা খুব একটা আশাব্যঞ্জক না হলেও শনিবার ১০টি বার্ডি মেরে রুপো জেতেন জাপানের মোনে ইনামি (বিশ্ব ক্রমতালিকার ২৮তম)। সোনা এবং ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে আমেরিকার নেলি কোরদা (বিশ্ব ক্রমতালিকার শীর্ষ স্থান) ও নিউজিল্যান্ডের লিদিয়া কো (বিশ্ব ক্রমতালিকার ১১তম স্থান)।

পাঁচটি বার্ডি মারলেন অদিতি

দ্বিতীয় স্থানে থেকে চতুর্থ রাউন্ড খেলতে নেমেছিলেন অদিতি অশোক। শনিবার নিজের জায়গা ধরে রাখতে অনেক বেশি বার্ডি মারতে হতো ভারতীয় গল্ফারকে। পরিবর্তে পাঁচটি বার্ডি মারেন অদিতি। ৫, ৬, ৮, ১৩ এবং ১৪তম হোলে বার্ডি মারেন অদিতি। চতুর্থ দিনে দুটি বগিও মারেন ২৩ বছরের গল্ফার। নবম ও একাদশতম শট থেকে তিনি এই পয়েন্ট অর্জন করেন। শেষ রাউন্ড শেষে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮-তে গিয়ে দাঁড়ায়। সবমিলিয়ে ১৫ আন্ডার ২৬৯ পয়েন্টে থেমেছেন ভারতীয় গল্ফার। প্রতিযোগিতায় প্রথম হওয়া আমেরিকার নেলি কোরদা চতুর্থ রাউন্ড থেকে ২ আন্ডার ৬৯ পয়েন্ট অর্জন করেছেন।

রিওয় ব্যর্থতা, টোকিওয় গৌরব

রিওয় ব্যর্থতা, টোকিওয় গৌরব

একই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতের দীক্ষা ডাগরও। ৫০তম স্থানে অভিযান শেষ করেন ওই মহিলা গল্ফার। এর আগে টোকিও গেমসের পুরুষ গল্ফের ব্যক্তিগত ইভেন্টে নেমেছিলেন ভারতের অনির্বাণ লাহিড়ি ও উদয়ন মানে। তাঁরা ব্যর্থ হয়েছিলেন। সেই শূন্যতা পূরণ করে চতুর্থ স্থানে অভিযান শেষ করে দেশকে গর্বিত করেছেন অদিতি। তাঁর রিও গেমসের ৪১তম স্থান থেকে টোকিও অলিম্পিকের চতুর্থ স্থানের যাত্রা অসাধারণ।

অদিতির নজির

অদিতির নজির

প্রতিযোগিতার প্রথম তিন রাউন্ডে প্রথম তিনে নিজের জায়গা ধরে রেখেছিলেন অদিতি অশোক। ভারতের অন্য কোনও গল্ফার এর আগে অলিম্পিকে এমন নজির গড়তে পারেননি। একই সঙ্গে টোকিও গেমসে চতুর্থ হয়ে কিংবদন্তি মিলখা সিং, পিটি উষা, অভিনব বিন্দ্রা, জয়দীপ কর্মকার ও দীপা কর্মকারের সঙ্গে এক আসনে বসলেন ভারতীয় গল্ফার। পরিচিত ওই নামগুলিও অলিম্পিকের নিজ নিজ ইভেন্টে চতুর্থ হয়েছিলেন। টোকিও গেমস নিয়ে অলিম্পিকে মোট চারবার গল্ফ ইভেন্টে অন্তর্ভূক্ত করা হল। ১৯০০ সালের গেমসে প্রথমবার গল্ফকে প্রতিযোগিতায় রাখা হয়েছিল। ১৯০৪ সালের অলিম্পিকেও ছিল গল্ফ। ১১২ বছরের ব্যবধানে ২০১৬ সালের রিও অলিম্পিকে ফের এই খেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+