Tokyo Olympics : জাতীয় রেকর্ড গড়েও ৩ হাজার মিটার স্টিপেলচেজে সপ্তম ভারতের অবিনাশ
Tokyo Olympics : ৩ হাজার মিটার স্টিপেলচেজের হিটে সপ্তম ভারতের অবিনাশ সাবলে
জাতীয় রেকর্ড গড়েও টোকিও অলিম্পিকে পুরুষদের ৩ হাজার মিটার স্টিপেলচেজ ইভেন্টের হিটে সপ্তম হলেন ভারতের অবিনাশ সাবলে। শুরুটা ভাল করেও শেষে খেই রাখতে না পারার খেসারত দিতে হল ভারতীয় অ্যাথলিটকে। তবে প্রশংসীত হয়েছে অবিনাশের লড়াই।

পুরুষদের তিন হাজার মিটার স্টিপেলচেজ ইভেন্টের শুরুটা ভালই করেন অবিনাশ। ১৫ প্রতিযোগীর এই রেসের প্রথম এক হাজার মিটার শেষে ষষ্ঠ স্থানে অবস্থান করছিলেন ভারতীয় অ্যাথলিট। দ্বিতীয় এক হাজার মিটার শেষে সপ্তম স্থানে অবস্থিতি ছিল অবিনাশের। ওই অবস্থান তিনি শেষ লাপেও অব্যাহত রাখেন। যদিও বাকি ছয় প্রতিযোগী অবিনাশের থেকে অনেকটাই ব্যবধান বাড়িয়ে নেন।
৮ মিনিট ১৮.১২ সেকেন্ডে পুরুষদের তিন হাজার মিটার স্টিপেলচেজের দ্বিতীয় হিট শেষ করেন অবিনাশ। যা এক জাতীয় রেকর্ড। টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ৮ মিনিট ২১.২৭ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছিলেন ভারতীয় অ্যাথলিট। আন্তর্জাতিক মানের ওই প্রতিযোগিতায় ১৫ জনের মধ্যে ১৩তম স্থান দখল করলেও জাতীয় রেকর্ড গড়েছিলেন সাবলে। সেই রেকর্ড অলিম্পিকের মূলপর্বে নিজেই ভেঙে দিলেন ভারতীয় অ্যাথলিট। যদিও তাতে কাজের কাজটা তিনি করতে পারেননি। ৮ মিনিট ১২.২৫ সেকেন্ডে রেস শেষ করে প্রথম হয়ে পরের রাউন্ডে পৌঁছন কেনিয়ার আব্রাহাম কিবিওট। দ্বিতীয় এবং তৃতীয় হন যথাক্রমে ইথিওপিয়া (৮ মিনিট ১২.৫৫ সেকেন্ড) ও ইতালির (৮ মিনিট ১২.৭১ সেকেন্ড) প্রতিযোগী।
Indian steeplechaser #AvinashSable finishes 7th in his heat with a National Record time of 08:18.12
— SAIMedia (@Media_SAI) July 30, 2021
*(NR is subject to ratification)#Athletics#Tokyo2020 #Olympics
২০১৮ সালে দোহায় অনুষ্ঠিত হওয়া এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জেতা অবিনাশ ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। ১৯৫২ সালের পর থেকে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে তিন হাজার মিটার স্টিপেলচেজ ইভেন্টে অংশ নিয়েছেন সাবলে। তাই অলিম্পিক ব্যর্থতায় কিছুটা হলেও হতাশ দেশের ক্রীড়া মহল।












Click it and Unblock the Notifications