কোভিড নেগেটিভ নীরজ চোপড়া কি লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকবেন?

কোভিড ১৯ নেগেটিভ নীরজ চোপড়া কি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকতে পারবেন?

টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করা গত দুই দিন ধরে তীব্র জ্বর এবং গলা ব্যাথায় ভুগছিলেন। খুব স্বাভাবিকভাবেই অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে প্রথম সোনা এনে দেওয়া অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট করা হয়। তার রিপোর্ট নেতিবাচক আসতেই ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লির লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন নীরজ?

নীরজের কোভিড ১৯ টেস্ট নেগেটিভ

নীরজের কোভিড ১৯ টেস্ট নেগেটিভ

১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছে ভারত। নীরজ চোপড়ার দুর্দান্ত বর্শা নিক্ষেপ দেশকে ইতিহাসের মঞ্চে খাড়া করেছে। দেশে ফিরে সংবর্ধনা, অভ্যর্থনায় ভেসেছেন ২৩ বছরের অ্যাথলিট। পেয়েছেন কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার। তারই আবহে গত দুই দিন ধরে প্রবল জ্বরে ভুগছেন নীরজ। ১০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দোসর ছিল গলাব্যথা। পরিস্থিতি এমন যে শুক্রবার হরিয়ানা সরকারের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেননি। খুব স্বাভাবিকভাবেই নীরজের কোভিড ১৯ টেস্ট করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশ। ডাক্তাররা জানিয়েছেন, অন্য কোনও ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন ২৩ বছরের জ্যাভলিন থ্রোয়ার।

লালকেল্লায় হাজির থাকবেন কি নীরজ

লালকেল্লায় হাজির থাকবেন কি নীরজ

শুক্রবার নীরজের শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে হরিয়ানা সরকার আয়োজিত পুরস্কার বিতরণী তথা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি হাজির হতে পারেননি। এই অবস্থায় ১৫ অর্থাৎ ৭৫তম স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিটের দিল্লির লালকেল্লায় উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। জ্বর অনেকটা কমে যাওয়ায় এবং কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসায় ওই অনুষ্ঠানে নীরজের যোগ দেওয়ার সম্ভাবনা ফের তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।টোকিও অলিম্পিকের সফল অ্যাথলিটদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিফলদের পাশে দাঁড়িয়ে তাঁদের উদ্বুদ্ধ করেছেন মোদী। সেই তিনিই টোকিও গেমস থেকে ফেরা দেশের সব অ্যাথলিটদের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন। ওই মঞ্চে প্রত্যেক অ্যাথলিটদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি ভবনে

রাষ্ট্রপতি ভবনে

টোকিও অলিম্পিকের প্রতিটি ইভেন্টে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য এবং ব্যর্থতায় সরব হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোশ্যাল মিডিয়ায় পদকজয়ীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অল্পের জন্য প্রথম তিনে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া অ্যাথলিটদের তিনি সান্ত্বনা দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। এবার সেই অ্যাথলিটদের সঙ্গেই মুখোমুখি সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন রাষ্ট্রপতি কোবিন্দ। আজ সন্ধ্যায় তাঁর ওই অ্যাথলিটদের সঙ্গে চা-চক্রে কথা হওয়ার কথা। সেই অনুষ্ঠানে নীরজের উপস্থিত ছিলেন। ফলে স্বাধীনতা দিবসে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের উপস্থিতি কার্যত নিশ্চিত বলে মনে করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

দুর্দান্ত নীরজ

দুর্দান্ত নীরজ

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৫৯ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতা অ্যাথলিটের পরবর্তী লক্ষ্য ৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে সোনা জিততে চান নীরজ চোপড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+