Tokyo Olympics : অনুপ্রেরণার অন্য নাম নীরজ চোপড়ার ৪ বছর আগের টুইট ভাইরাল
Tokyo Olympics : অনুপ্রেরণার অন্য নাম নীরজ চোপড়ার ৪ বছর আগের টুইট ভাইরাল
অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া নীরজ চোপড়া দেশের নতুন অনুপ্রেরণা। টোকিও গেমসে কামাল করার পর শুভেচ্ছার বন্যায় ভেসেছেন ২৩ বছরের জ্যাভলিন থ্রোয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে আলাদ করে সোনার ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। নীরজে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। সেসবের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ইতিহাস রচনাকারী অ্যাথলিটের ৪ বছর আগের এক টুইট। কী লিখেছিলেন নীরজ।
— Neeraj Chopra (@Neeraj_chopra1) November 15, 2017 |
নীরজের টুইট
২০১৭ সালের ১৫ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তা নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে নীরজ লিখেছেন, 'যখন সফলতার ইচ্ছা মানুষকে জাগিয়ে রাখে, যখন কঠিন পরিশ্রম সবকিছুর উর্ধ্বে উঠে যায়, যখন পরিশ্রম করতে কোনও ক্লান্তি আসে না, তখন তুমি ইতিহাস তৈরির জন্য তৈরি থাকো'। অবশেষে ইতিহাস রচনা করেছেন নীরজ। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিটের মুখেই যে এ কথা মানায়, তা মেনে নিয়েছে নেট দুনিয়া। নীরজকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি দেশের ক্রীড়াপ্রেমীরা।

দেশের জন্য ১০০ শতাংশ দিয়েছেন নীরজ
সোনাজয়ী নীরজ চোপড়াকে ইভেন্ট শেষের পর ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথোপকথন চলার সময় ইতিহাস রচনাকারী অ্যাথলিট বলেন, তিনি জানতেন যে তাঁর ইভেন্টই টোকিও অলিম্পিকে ভারতের শেষ ইভেন্ট হতে চলেছে। তাই সেখানে তিনি নিজের সেরাটা উজাড় করে বিশেষ কিছু করে দেখাতে চেয়েছিলেন বলে প্রধানমন্ত্রীকে জানান চোপড়া। পরিশেষে দেশের জন্য সোনা জিতে তিনি গর্ব বোধ করছেন বলেও জানান নীরজ। বাড়িতে বসে তাঁকে অনুপ্রাণিত করা ভারতীয় ক্রীড়াপ্রেমীদেরও ধন্যবাদ জানিয়েছেন ইতিহাস রচয়িতা। পাশাপাশি দেশের জন্য নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে পেরেও তিনি গর্ব বোধ করছেন বলে জানিয়েছেন নীরজ।

নীরজের জয়
১৯০০ সালে শেষবার অ্যাথলেটিক্সে পদক জিতেছিল ভারত। তারপর থেকে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের পদক জয়ের ভাঁড়ার শূন্যই ছিল। এমনকী ২০০৮ সালের বেজিং গেমসে প্রতিযোগিতায় নিজেদের ব্যক্তিগত ইভেন্টের প্রথম সোনা জিতেছিল দেশ। অর্থাৎ ১৩ বছর পর ফের অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ফের সোনা জয়ের স্বাদ পেল ভারত। জ্যাভলিন থ্রো তো বটেই, বিশ্বের সেরা ক্রীড়াযঞ্জের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ইতিহাস রচনা করলেন নীরজ চোপড়া।

চোপড়ার পারফরম্যান্স
শনিবার টোকিও গেমসের জ্যাভলিন থ্রোর ফাইনালের প্রথম প্রচেষ্টাতেই ৮৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে নীরজের জ্যাভেলিন। দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ ৮৬.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। তৃতীয় প্রতিযোগিতায় তৃতীয় হন চেকের প্রজাতন্ত্রেরই ভিটেজসলাভ ভেসেলে। ৮৫.৪৪ মিটার দূরত্বে জ্যাভলিন তিনি ব্রোঞ্জ জিততে সক্ষম হন।












Click it and Unblock the Notifications