Tokyo Olympics : তরুণদ্বীপ-প্রবীণের ব্যর্থতায় প্রলেপ দিয়ে তৃতীয় রাউন্ডে ভারতের দীপিকা
Tokyo Olympics : তরুণদ্বীপ-প্রবীণের ব্যর্থতায় প্রলেপ দিয়ে তৃতীয় রাউন্ডে ভারতের দীপিকা
লাগাতার ব্যর্থতায় দাঁড়ি টাললেন দীপিকা কুমারী। টোকিও অলিম্পিকের রিকার্ভ সিঙ্গলস ইভেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় তিরন্দাজ। আমেরিকার জেনিফার মুসিনো-ফার্নান্দেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ ৬-৪ ফলাফলে জিতেছেন বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজ। এই ইভেন্টে দীপিকার কাছ থেকে পদক আশা করছে ক্রীড়া মহল।

প্রথম সেটে হার
তরুণদ্বীপ রাই ও প্রবীণ যাদবের ব্যর্থতার বোঝা ঘাড়ে নিয়ে তিরন্দাজির রিকার্ভ সিঙ্গলস ইভেন্টের ১/১৬ এলিমিনেটর খেলতে নেমেছিলেন দীপিকা। আশা জাগিয়ে প্রথম সেট তিনি হেরে যান। ২৫ পয়েন্ট (৭+৯+৯) অর্জন করতে সক্ষম হন দীপিকা। অন্যদিকে আমেরিকার প্রতিদ্বন্দ্বী ২৬ পয়েন্ট নিয়ে ওই সেট জিতে যান।

পরের দুই সেটে জয়
পরের দুই সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন দীপিকা কুমারী। দ্বিতীয় সেটের প্রথম শট থেকে ৮ পয়েন্ট পেলেও দীপিকার পরের দুটি শট লক্ষ্যভেদ করে। মোট কুড়ি পয়েন্ট অর্জন করেন ভারতীয় তিরন্দাজ। ওই সেটে ২৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় আমেরিকার তিরন্দাজ। তৃতীয় সেট থেকে ২৭ পয়েন্ট (১০+৯+৮) অর্জন করেন দীপিকা। সেখানে ২৫ পয়েন্ট নিয়ে ওই মোকাবিলা হেরে যান মার্কিন তারকা।

শেষ দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াই
ম্যাচের শেষ দুই সেটে দুই প্রতিযোগির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। চতুর্থ সেটে ২৪ পয়েন্ট অর্জন করেন ভারতীয় তিরন্দাজ। তিন শট থেকে যথাক্রমে ৯, ৬ ও ৯ পয়েন্ট পান দীপিকা। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে ওই সেট জেতেন আমেরিকার তিরন্দাজ। পঞ্চম সেটে দীপিকার হাত থেকে যথাক্রমে ৯, ৯ ও ৮ পয়েন্ট আসে। ২৬ পয়েন্ট অর্জন করে ওই সেট জিতে যান ভারতীয় তিরন্দাজ। আগামী ৩০ জুলাই তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন দীপিকা।

তরুণ-প্রবীণের হার
দীপিকা কুমারী সফল হলেও বুধবারই পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ১/১৬ এলিমিনেটরে হেরে গিয়েছেন ভারতের তরুণদ্বীপ রাই ও প্রবীণ যাদব। তাঁদের ব্যর্থতায় দেশ হতাশ হলেও দীপিকা কুমারের জয় কিছুটা হলেও যে সেই জ্বালা জুড়িয়ে দিয়েছে, তা অনায়াসে বলা চলে।












Click it and Unblock the Notifications