বাধ্য হয়েই ফেন্সিং বেছেছিলেন টোকিওর পথে পাড়ি দিয়ে ইতিহাস রচনা করা ভবানী দেবী
বাধ্য হয়েই ফেন্সিং বেছেছিলেন টোকিওর পথে পাড়ি দিয়ে ইতিহাস রচনা করা ভবানী দেবী
শৈশবে ফেন্সিং তাঁর পছন্দের ক্রীড়া ছিল না। এক কথায় আর কোনও কিছু না পেয়েই ওই খেলাকে বেছে নিয়েছিলেন সিএ ভবানী দেবী। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর। দেশের প্রথম ফেন্সার হিসেবে অলিম্পিকে অংশ নিতে চলা তামিলনাড়ুর অ্যাথলিট এখন মনে করেন যে ভাগ্যিস তিনি এ পথে এসেছিলেন। টোকিও উড়ে যাওয়ার আগে দেশের ক্রীড়াপ্রেমীদের মনে জাগালেন আশা।

স্কুল জীবন থেকেই ফেন্সিং সঙ্গী
স্কুল জীবনে তাঁকে পছন্দের ক্রীড়া বেছে নিতে বলা হয়েছিল। মাত্র ৬টি বিকল্পের মধ্যে সহপাঠীরা নিজেদের মতো করে খেলা বেছে নিয়েছিল। সিএ ভবানী দেবীর জন্য পড়ে ছিল কেবলই ফেন্সিং। ফলে বাধ্য হয়েই তিনি ওই ক্রীড়া বেছে নিয়েছিলেন। হয়তো ভাবেননি যে এত দূর এসে পৌঁছবেন। নয়াদিল্লি থেকে টোকিওর বিমান ধরার আগে হয়তো সেই কথাগুলিই মনে পড়ছে ভবানীর। মঙ্গলবার জাপানে পৌঁছনোর কথা দেশের প্রথম অলিম্পিয়ান ফেন্সারের।
ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
|
ভবানী দেবীর ইভেন্ট শুরু কবে
২৪ জুলাই ফেন্সিংয়ের পদক ইভেন্টে অংশ নিতে চলেছেন ভবানী দেবী। পদক জয়ের সম্ভাবনা নিয়ে সোমবার ভারত ছাড়েন তিনি। মঙ্গলবার সকালে টোকিও পৌঁছবেন তামিলনাড়ুর ফেন্সার। একদিন পর অর্থাৎ ২১ জুলাই তিনি অনুশীলনে নামবেন বলে জানা গিয়েছে। রোমানিয়ার বিনাকা পাসকু, রাশিয়ার সোফিয়া পজডনিয়াকোভা, কানাডার গ্যাব্রিয়েলা পেজ, ফ্রান্সের কারোলিন কুয়েরোলি ও জাপানের চিকা আওকির মুখোমুখি হতে হবে ভবানী দেবীকে। চ্যালেঞ্জ কঠিন হলেও দেশকে পদক এনে দেওয়ার মরিয়া চেষ্টা তিনি চালাবেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর ফেন্সার।
|
ইতালিতে অনুশীলন
করোনা ভাইরাসের জেরে অলিম্পিকের প্রস্তুতিতে যে কিছুটা ঘাটতি হয়েছে, তা মেনে নিয়েছেন ভবানী দেবী। তবে ইতালিতে অনুশীলন করার সুযোগ পেয়ে তিনি অনেক বেশি সম্বৃদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় ফেন্সার। ইতালীয় কোচ নিকোলা জানোত্তির অধীনে প্রশিক্ষণ নিতে পারার অভিজ্ঞতা অলিম্পিকে কাজে আসবে বলে মনে করেন ভবানী। ২৭ বছরের অ্যাথলিট প্রথম বারের জন্য অলিম্পিক খেলতে চলেছেন। এর জন্য নিজের পরিবার, সতীর্থ, কোচ, ফেডারেশন ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তামিলনাড়ুর ফেন্সার।
|
ভবানী দেবীর পদক
সিএ ভবানী দেবী এখনও পর্যন্ত দেশের হয়ে এশিয়ান ও কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। চলতি বছরের এপ্রিল মাসে বিশ্ব ক্রমতালিকার ৪২তম স্থানে অবস্থান করছিলেন ভারতীয় ফেন্সার। সেই তিনি অলিম্পিকেও পদক জিততে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশ।












Click it and Unblock the Notifications