Tokyo Olympics : তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনাল হেরে অতনুর আবেগঘন বার্তা, দীপিকার ক্ষোভ

Tokyo Olympics : তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া অতনুর হৃদয়বিদারক বার্তা

টোকিও অলিম্পিকের প্রি-কোয়াটার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভারতের অতনু। এই ঘটনা যে তাঁকে কতটা ব্যথীত করেছে, তা তিনি নিজেই জানান দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়বিদারক বার্তা লিখেছেন অতনু। যেখানে তিনি এই হারের জন্য দেশের কাছে ক্ষমা চেয়েছেন। সবশেষে ফিরে আসার বার্তাও দিয়েছেন। তাতে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া। অন্যদিকে তিরন্দাজিতে ভারতের এই হারের পর ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দীপিকা কুমারী।

ক্ষমা চাইলেন অতনু

টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন অতনু দাস। তাতে তিনি যারপরনাই হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়বিদারক বার্তা লিখেছেন। যেখানে তিনি হারের জন্য সোশ্যাল মিডিয়ায় করজোরে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন যে টোকিও অলিম্পিক থেকে তিনি পদক জিততে চেয়েছিলেন। এ লড়াইয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং দেশের তিরন্দাজি সংস্থার থেকে তিনি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলেও জানিয়েছেন বাংলার আর্চার। সবশেষে ফিরে আসার বার্তাও দিয়েছেন অতনু।

প্রি-কোয়ার্টারে অতনুর হার

প্রি-কোয়ার্টারে অতনুর হার

প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম শট থেকে ৯ পয়েন্ট অর্জন করেন অতনু। শেষ দুই শট থেকে মাত্র ১৬ পয়েন্ট (৮+৮) পয়েন্ট অর্জন করতে সক্ষম হন বাংলার তিরন্দাজ। তিনি মোট ২৫ পয়েন্ট অর্জন করেন। ২৭ পয়েন্ট নিয়ে ওই রাউন্ড জেতেন জাপানের তিরন্দাজ। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন ঘটে অতনুর। মোট ২৮ পয়েন্ট (১০+৯+৯) অর্জন করেন বাংলার তিরন্দাজ। ওই সেটে সমান পয়েন্ট পান জাপানের আর্চারও। ফলে সেটি অমীমমাংসিতভাবে শেষ হয়। তৃতীয় সেটে দুর্দান্ত পারফরম্যান্স করে তাকাহারু ফুরুকাওয়াকে পিছনে ফেলে দেন ভারতীয় আর্চার। দুটি ১০ এবং একটি ৮ পয়েন্টে তির চালিয়ে ওই সেট থেকে তিনি মোট ২৮ পয়েন্ট অর্জন করেন। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ওই মোকাবিলা জেতেন অতনু। চতুর্থ সেটে দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তিন শট থেকে যথাক্রমে ৯, ১০ এবং ৯ পয়েন্ট অর্জন করেন বাংলার তারকা। ২৮ পয়েন্ট হাসিল করা সত্ত্বেও ওই সেট জিততে পারেননি অতনু। কারণ চতুর্থ সেটে সমান পয়েন্ট অর্জন করেন জাপানের তিরন্দাজও। রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নের বিরুদ্ধে রুদ্ধশ্বাস টাইব্রেকার জেতা অতনু পঞ্চম সেটে ভুল করে বসেন। প্রথম ও তৃতীয় শট থেকে ১৮ (৯+৯) পয়েন্ট অর্জন করতে সক্ষম হলেও লক্ষ্যভ্রষ্ট হওয়া তাঁর দ্বিতীয় তির থেকে মাত্র ৮ আসে। অন্যদিকে ৯, ১০ এবং ৮ পয়েন্ট অর্জন করা জাপানের তিরন্দাজ মোট ২৭-এ পৌঁছে ওই সেট জিতে যান। কারণ ওই সেটে সবমিলিয়ে অতনুর পয়েন্ট গিয়ে দাঁড়ায় ২৬-এ।

হেরেছেন দীপিকাও

হেরেছেন দীপিকাও

শুক্রবার তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের মহিলাদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন অতনু দাসের স্ত্রী দীপিকা কুমারী। কিন্তু তিনি শেষ চারে পৌঁছতে ব্যর্থ হন। এর আগে টোকিও গেমসের তিরন্দাজির মিক্সড ও পুরুষদের দলগত ইভেন্টে থেকে ছিটকে গিয়েছিল ভারত। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টেও হেরে গিয়েছিলেন দেশকে পদকের স্বপ্ন দেখানো তরুণদ্বীপ রাই ও প্রবীণ যাদব।

তিরন্দাজির হারে বিতর্ক

তিরন্দাজির হারে বিতর্ক

অন্যদিকে টোকিও অলিম্পিকে তিরন্দাজির সবকটি ইভেন্টে ভারতের ব্যর্থতার পর এই ইস্যুতে মুখে খুলেছেন পরাজিত দীপিকা কুমারী। মহিলা রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে হেরে যাওয়ার পাশাপাশি মিক্সড ডাবলসে ব্যর্থ হয়েছেন দীপিকা। এরপরেই দেশের তিরন্দাজি ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের মহিলা আর্চার। প্রবীণ যাদবের বিরুদ্ধে মিক্সড ডাবলস খেলতে নেমেছিলেন দীপিকা। প্রি-কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল। দীপিকার দাবি, স্বামী অতনু দাসের সঙ্গে নামলে হয়তো সাফল্য পেতেন। উল্লেখ্য যোগ্যতা অর্জন পর্বে অতনুর থেকে ভাল ফল করায় টোকিও গেমসের মিক্সড ডাবলসে দীপিকার সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন প্রবীণ। যোগ্যতা মাপকাঠি হলেও বড় মঞ্চে বোঝাপড়া একটা বড় ব্যাপার বলে জানিয়েছেন তিনটি অলিম্পিক খেলে ফেলা দীপিকা। একই কথা বলেছিলেন অতনুও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+