Tokyo Olympics : প্রি-কোয়ার্টার ফাইনালে অতনুর হারে তিরন্দাজিতে ভারতের আশা শেষ

Tokyo Olympics : প্রি-কোয়ার্টার ফাইনালে অতনুর হারে তিরন্দাজিতে ভারতের আশা শেষ

টোকিও অলিম্পিকে তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের অতনু দাস। হাড্ডাহাড্ডি ম্যাচে ৬-৪ ফলাফলে হেরে গিয়েছেন ভারতীয় আর্চার। সেই সঙ্গে টোকিও গেমসের তিরন্দাজিতে শেষ হল ভারতের আশাও। তাতে হতাশ হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

Tokyo Olympics : প্রি-কোয়ার্টার ফাইনালে অতনুর হারে তিরন্দাজিতে ভারতের আশা শেষ

তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন সোনাজয়ী অলিম্পিয়ানকে হারিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশা জাগিয়েছিলেন অতনু। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করা হয়েছিল। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বাংলার তিরন্দাজ। জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে হেরে শেষ আটে পৌঁছতে ব্যর্থ হলেন অতনু।

ম্যাচের প্রথম সেটের প্রথম শট থেকে ৯ পয়েন্ট অর্জন করেন অতনু। শেষ দুই শট থেকে মাত্র ১৬ পয়েন্ট (৮+৮) পয়েন্ট অর্জন করতে সক্ষম হন বাংলার তিরন্দাজ। তিনি মোট ২৫ পয়েন্ট অর্জন করেন। ২৭ পয়েন্ট নিয়ে ওই রাউন্ড জেতেন জাপানের তিরন্দাজ। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন ঘটে অতনুর। মোট ২৮ পয়েন্ট (১০+৯+৯) অর্জন করেন বাংলার তিরন্দাজ। ওই সেটে সমান পয়েন্ট পান জাপানের আর্চারও। ফলে সেটি অমীমমাংসিতভাবে শেষ হয়।

তৃতীয় সেটে দুর্দান্ত পারফরম্যান্স করে তাকাহারু ফুরুকাওয়াকে পিছনে ফেলে দেন ভারতীয় আর্চার। দুটি ১০ এবং একটি ৮ পয়েন্টে তির চালিয়ে ওই সেট থেকে তিনি মোট ২৮ পয়েন্ট অর্জন করেন। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ওই মোকাবিলা জেতেন অতনু। চতুর্থ সেটে দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তিন শট থেকে যথাক্রমে ৯, ১০ এবং ৯ পয়েন্ট অর্জন করেন বাংলার তারকা। ২৮ পয়েন্ট হাসিল করা সত্ত্বেও ওই সেট জিততে পারেননি অতনু। কারণ চতুর্থ সেটে সমান পয়েন্ট অর্জন করেন জাপানের তিরন্দাজও।

তবে ছন্দপতন ঘটে পঞ্চম সেটে। দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নের বিরুদ্ধে রুদ্ধশ্বাস টাইব্রেকার জেতা অতনু পঞ্চম সেটে ভুল করে বসেন। প্রথম ও তৃতীয় শট থেকে ১৮ (৯+৯) পয়েন্ট অর্জন করতে সক্ষম হলেও লক্ষ্যভ্রষ্ট হওয়া তাঁর দ্বিতীয় তির থেকে মাত্র ৮ আসে। অন্যদিকে ৯, ১০ এবং ৮ পয়েন্ট অর্জন করা জাপানের তিরন্দাজ মোট ২৭-এ পৌঁছে ওই সেট জিতে যান। কারণ ওই সেটে সবমিলিয়ে অতনুর পয়েন্ট গিয়ে দাঁড়ায় ২৬-এ।

শুক্রবার তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের মহিলাদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন অতনু দাসের স্ত্রী দীপিকা কুমারী। কিন্তু তিনি শেষ চারে পৌঁছতে ব্যর্থ হন। এর আগে টোকিও গেমসের তিরন্দাজির মিক্সড ও পুরুষদের দলগত ইভেন্টে থেকে ছিটকে গিয়েছিল ভারত। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টেও হেরে গিয়েছিলেন দেশকে পদকের স্বপ্ন দেখানো তরুণদ্বীপ রাই ও প্রবীণ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+