Tokyo Olympics : গেমস ভিলেজে সোনার ছেলের আপ্যায়নে ক্রটিহীন উদ্যম, ভিডিও ভাইরাল

Tokyo Olympics : গেমস ভিলেজে সোনার ছেলের আপ্যায়নে ক্রটিহীন উদ্যম, ভিডিও ভাইরাল

১২১ বছর পর অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতকে সোনার পদক জেতানো নীরজ চোপড়ায় আলোড়িত দেশ। ২৩ বছরের অ্যাথলিটের ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় মুগ্ধ হয়েছে বিশ্ব। এহেন দুনিয়া কাঁপানো ক্রীড়াবিদ যে রাজকীয় অভ্যর্থনারই যোগ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। সোনার ছেলের ঘরের ফেরার অপেক্ষায় রয়েছে দেশ। তার আগেই টোকিও গেমস ভিলেজে সতীর্থদের থেকে নীরজ যে অভ্যর্থনা পেলেন, তা কোনও অংশ কম নয়। ভাইরাল হয়েছে সেই মুহুর্তের ভিডিও।

গেমস ভিলেজে উচ্ছ্বাস

টোকিও অলিম্পিকে পদক সংখ্যার নিরিখে লন্ডন গেমসকে টপকে গিয়েছে ভারত। একদম শেষ মুহুর্তে নীরজ চোপড়ার হাসিল করা সোনার দৌলতেই তা সম্ভব। ইতিহাস রচনা করা ২৩ বছরের জ্যাভলিন থ্রোয়ারের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছে দেশ। স্বভূমে ফিরতেই নীরজকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার তোরজোর শুরু হয়ে গিয়েছে। তৈরি হয়ে রয়েছে আবেগে আপ্লুত অ্যাথলিটের পরিবার। তার আগে টোকিও গেমস ভিলেজে সতীর্থদের থেকে দুর্দান্ত অভ্যর্থনা পেলেন নীরজ। সোনার ছেলেকে আলিঙ্গনে স্বাগত জানালেন টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া দেশের অন্যান্য অ্যাথলিটরা। দেশের জন্য সোনা জিতে গেমস ভিলেজে ফেরা নীরজকে করতালি সহযোগে অভ্যর্থনা জানানো হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শ্রীজেশের সঙ্গে ছবি

২০০৮ সালের ফের অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতলেন কোনও ভারতীয়। এই মুহুর্তকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন প্রতি ভারতীয়। সফলতা এবং ব্যর্থতার উর্ধ্বে উঠে টোকিও গেমসে অংশ নেওয়া দেশের সব অ্যাথলিটই উদ্বেলিত হয়েছেন। তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে ভারতীয় হকি দলের গোলরক্ষক শ্রীজেশের পোস্ট করা এক ছবিও। যেখানে সোনার পদক গলায় ঝোলানো নীরজের পাশে দাঁড়িয়ে তাঁকে ছবি তুলতে দেখা গিয়েছে। ১২১ বছর পর অলিম্পিকের অ্যাথলেটিক্স থেকে পাওয়া সোনা ছুঁয়ে দেখতেও দেখা গিয়েছে শ্রীজেশকে। উল্লেখ্য চলতি অলিম্পিক ইতিহাস রচনা করেছে ভারতের পুরুষ হকি দলও। ব্রোঞ্জ জিতে ৪১ বছর পর উক্ত ইভেন্ট থেকে পদকের শূন্যতা দূর করেন মেন ইন ব্লু-রা। এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন গোলরক্ষক শ্রীজেশ।

বজরং পুনিয়ার অপেক্ষায় দেশ

বজরং পুনিয়ার অপেক্ষায় দেশ

টোকিও অলিম্পিকের ঐতিহাসিক শনিবারে নীরজ চোপড়ার সোনার পদকের আবডালে কুস্তিতে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছেন বজরং পুনিয়া। তাঁর এই সাফল্যকে গর্বের সঙ্গেই উদযাপন করছেন হরিয়ানার কুস্তিগীর। যদিও প্রথমবার অলিম্পিকে অংশ নিয়ে নিজের পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন তুলেছেন পুনিয়া। জানিয়েছেন যে তিনি টোকিও গেমস থেকে দেশকে সোনা দিতে চেয়েছিলেন। ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী অলিম্পিকে সংশ্লিষ্ট লক্ষ্যে পৌঁছনোই তাঁর নতুন স্বপ্ন বলে জানিয়েছেন বজরং।

পদক সংখ্যা বাড়তে পারত

পদক সংখ্যা বাড়তে পারত

২০১২ সালের লন্ডন অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছিল ভারত। ওই গেমস থেকে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক জিতেছিল দেশ। বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাতে পৌঁছে গিয়েছে। খুব কাছে পৌঁছে ভারতীয় মহিলা হকি দল, গল্ফার অদিতি অশোক ও কুস্তিগীর দীপক পুনিয়ার পদক হাতছাড়া না হলে সংখ্যাটা দশে পৌঁছে যেতে পারত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+