করোনার কারণে ২০২১ অলিম্পিক কবে শুরু হচ্ছে, সম্ভাব্য সূচি জেনে নিন

করোনার কারণে ২০২১ অলিম্পিক কবে শুরু হচ্ছে, সম্ভাব্য সূচি জেনে নিন

করোনার করাণে শেষ পর্যন্ত স্থগিত হয়েছে অলিম্পিক। বিশ্বজুড়ে এই ভাইরাস মহামারীর আকার ধারণ করার পর, জাপান থেকে এবছর অলিম্পিক স্থগিত করে দেওয়া হয়। ইউরো, কোপার মতো ২০২১ সালে অলিম্পিক আয়োজন হবে। এবার সামনে এল অলিম্পিকের সম্ভাব্য সূচি

কবে হবে অলিম্পিক

কবে হবে অলিম্পিক

করোনা বিপর্যয়ের পর ২০২১ সালে জুলাই-আগস্টে অলিম্পিক হতে চলেছে। সরকারিভাবে এখনও ঘোষণা করা না হলেও ২৩ জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। ৮ অগাস্ট পর্যন্ত অলিম্পিক চলবে। অলিম্পিক আয়োজক কমিটির বৈঠকের পর অবশ্য চূড়ান্ত সূচি জানিয়ে দেওয়া হবে।

২০২০ সালে অলিম্পিক কবে হওয়ার কথা ছিল

২০২০ সালে অলিম্পিক কবে হওয়ার কথা ছিল

২০২০ সালে ২৪ জুলাই থেকে৯ অগাস্ট পর্যন্ত অলিম্পিক হওয়ার কথা ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ব্যাপক আকার নিলেও জাপানের পক্ষ থেকে করোনা মোকাবিলা করে টুর্নামেন্ট নির্ধারিত সূচি মেনেই আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কানাডা-অস্ট্রেলিয়া দল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে যায় অলিম্পিক

কানাডা-অস্ট্রেলিয়া দল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে যায় অলিম্পিক

পরবর্তী সময়ে করোনার ভয়াবহতা বাড়তে থাকায় এবছর জাপানে অলিম্পিক হলে, অ্যাথলিটদের জীবনের ঝুঁকি নিয়ে কানাডা অলিম্পিকে দল না নামানোর সিদ্ধান্ত নেয়। যার পাশাপাশি অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও ২০২০ সালে অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।পরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আয়োজক জাপানের সঙ্গে বৈঠক করে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক টুর্নামেন্টটি ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়। এবার টুর্নামেন্টের নতুন সূচির সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে এল।

বিশ্বে এখন করোনা সংক্রমণে সংখ্যা কত

বিশ্বে এখন করোনা সংক্রমণে সংখ্যা কত

এই মুহূর্তে বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে ৩৪ হাজারেরে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যেখানে ভারতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭১ জন। এর মধ্যে ২৯ জন প্রাণ হারিয়েছেন। ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+