Tokyo Olympics LIVE: সোনাজয়ী নীরজকে শুভেচ্ছা বিরাট কোহলির More Sports
oi-Manojit Maulik
Updated: Monday, August 9, 2021, 9:42 [IST]
টোকিও অলিম্পিকে ভারতের মহিলা হকি দল সেমিফাইনালে হারার পর কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে পরাস্ত বজরং পুনিয়া। টোকিও অলিম্পিকের কুস্তিতে এর ফলে শেষ হয়ে গেল ভারতের সোনা জয়ের আশা। তবে মহিলা গল্ফার অলিম্পিকে ঐতিহাসিক পদক জয়ের দৌড়ে রয়েছেন। তিনি তৃতীয় রাউন্ডের শেষে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। কাল টোকিওতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আর চতুর্থ রাউন্ড না হলে ভারত গল্ফে রুপো জিতবে। অলিম্পিকের আরও যাবতীয় খবরের আপডেট একনজরে।
অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট নিরজকে শুভেচ্ছা বিরাট কোহলির
ইতিহাসে প্রথমবার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে হল ভিক্ট্রি সেরেমনি। মহিলা ও পুরুষদের ম্যারাথনের পুরস্কার প্রদান হল এই অনুষ্ঠানে।
পদক সংখ্য়ার নিরিখে এবার ভারতের সফলতা সবচেয়ে বেশি। টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়ে।
চলছে জাপান সংস্কৃতির অনুষ্ঠান।
একে একে স্টেডিয়ামে প্রবেশ করছেন সব দেশের অ্যাথলিট।
রঙিন আলোয় আলোকিত টোকিওর অলিম্পিক স্টেডিয়াম।
অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হতে পতাকা বহন করলেন বজরং পুনিয়া।
টোকিও অলিম্পিকের শেষ দিনে মহিলাদের রিদিমিক জিমনাস্টিক দলগত ইভেন্টে সোনা জিতেছে বুলগেরিয়া। দ্বিতীয় হয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটি।
নিজের অলিম্পিকের সোনার পদক প্রয়াত কিংবদন্তি মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ চোপড়া।
২০১৬-র পর ২০২১ সালে অলিম্পিকে সোনা জিতল ব্রাজিলের পুরুষ ফুটবল দল।
অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত।
২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর এবার অলিম্পিকে সোনা নীরজ চোপড়ার
জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ইতিহাস রচনা করলেন ভারতের নীরজ চোপড়া
দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ।
প্রথম প্রচেষ্টায় সোনা জয়ের কাছে ভারতের নীরজ।
যাঁকে সোনা জয়ের দাবিদর ভাবা হচ্ছিল সেই জার্মানির জুলিয়ান ওয়েবার রয়েছেন নীরজের পিছনে।
জ্যাভলিন থ্রোর ফাইনালের প্রথম প্রচেষ্টাতেই কামাল করলেন ভারতের নীরজ চোপড়া। ৮৭.০৩ মিটার দূরত্ব ছুঁড়লেন জ্যাভলিন।
কাজাখস্তানের কুস্তিগীরকে ৮-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া।
আর কিছুক্ষণ পরেই ব্রোঞ্জ পদকের যুদ্ধে নামবেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া।
চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করলেন অদিতি।
চতুর্থ টাইয়ে অবস্থান করছেন ভারতের অদিতি।
মহিলাদের গল্ফের দ্বিতীয় রাউন্ডে এখনও বাকি দুটি হোলের খেলা।
বৃষ্টিতে স্থগিত চতুর্থ রাউন্ডের খেলা। তৃতীয় স্থানে অবস্থান করা অদিতি পদক জয়ের কাছে।
টাইড ফোর্থে নেমে গেলেন ভারতের অদিতি অশোক।
প্রথম স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন আমেরিকার নেলি কোরদা।
১৩তম হোলে বার্ডি মেরে সেকেন্ড টাইতে অবস্থান করছেন ভারতের অদিতি অশোক।
টাইড থ্রি তে অবস্থান করছেন ভারতের অদিতি অশোক।
ফের টাইড থার্ডে নেমে গেলেন ভারতের অদিতি অশোক।
READ MORE
মিক্সড টিম এন্ট্রি লিস্টে ভারত শেষ করল নবম স্থানে। দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেছেন।
ব়্যাঙ্কিং রাউন্ডে ৩১ তম স্থানে শেষ করেছেন প্রবীণ যাদব, অতনু দাস ৩৫ তম স্থানে ও তরুণদীপ রাই ৩৭ তম স্থানে শেষ করেছেন।
যার ফলে বলা যেতে পারে ভারতের পুরুষ আর্চারদের ব়্যাঙ্কিং রাউন্ডের শুরুটা বিশেষ ভালো হল না।
ভারতের হয়ে মনপ্রীত সিং, মেরি কমরা উদ্বোধনে নেতৃত্ব দেবেন।
২০৫টি দেশের কন্টিনজেন্টের মধ্যে ভারতের স্থান ২১ তম।
আর বাকি কিছুক্ষণ। তারপরই শুরু হবে অলিম্পিকের উদ্বোধন।
প্রতীক্ষার অবসান। টোকিওতে শুরু অলিম্পিক।
রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজির রোশনাইয়ে শুরু অলিম্পিক। রয়েছেন আইওসি প্রধান থমাস বাখ।
অলিম্পিকের আনুষ্ঠানিক সূচনার ঘোষণা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধানের উপস্থিতিতে
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে আনা হল জাপানের জাতীয় পতাকা। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন
শুরু হল অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের থিম মুভিং ফরওয়ার্ড।
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান
টোকিওতে উপস্থিত থাকতে না পারলেও অলিম্পিক পুরস্কার তুলে দেওয়া হল নোবেলজয়ী মহম্মদ ইউনুসের হাতে
মার্চ পাস্টের প্রথমে গ্রিস
রিফিউজি অলিম্পিক টিমের অ্যাথলিটদের পর মার্চ পাস্টে হাঁটছেন আয়ারল্যান্ড, তারপর আজারবাইজান
আজারবাইজানের পর মার্চ পাস্টে আফগানিস্তান
মার্চ পাস্টে এবার সংযুক্ত আরব আমিরশাহী
আলজেরিয়ার পর মার্চ পাস্টে আর্জেন্তিনা
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে চলছে মার্চ পাস্ট
আর্জেন্তিনার পর আরুবার অ্যাথলিটরা মার্চ পাস্টে
এখন মার্চ পাস্টে আলবেনিয়ার অ্যাথলিটরা
আর্মেনিয়ার অ্যাথলিটরা হাঁটছেন মার্চ পাস্টে
আর্মেনিয়ার পর আঙ্গোলার অ্যাথলিটরা মার্চ পাস্টে অংশ নিলেন
অ্যান্টিগা ও বারবুডার পর আন্দোরা। জাপানের অ্যালফাবেটিকাল অর্ডার অনুযায়ী আসছে দেশগুলি।
মার্চ পাস্টে হাঁটছেন ইয়েমেনের অ্যাথলিটরা
ইয়েমেনের পর এলেন ইজরায়েলের অ্যাথলিটরা
এখন ইতালির অ্যাথলিটরা মার্চ পাস্টে। প্রস্তুত ভারতীয়রা।
ইতালির পর মার্চ পাস্টে এল ইরাক, ইরান। অপেক্ষা ভারতীয়দের জন্য। একটু পরেই মেরি কম ও মনপ্রীত সিংয়ের নেতৃত্বে আসবে ভারত।
READ MORE
English summary
Tokyo Olympics LIVE Updates in Bengali, Day 1: Deepika finishes 9th, Atanu Das finishes 35th in Archery Ranking Round