শেষ পর্যন্ত করোনার করাল গ্রাসে অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে
শেষ পর্যন্ত করোনার করাল গ্রাসে অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে
শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের চাপে পরে এক বছর পিছিয়ে গেল অলিম্পিক। গত সপ্তাহতেও জাপানের প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে পরিস্থিতিতে, আসন্ন জুলাই মাসে দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করবেন বলে জানিয়েছিলেন। বিশ্বমহামারী করোনার কারণে যা একেবারেই অসম্ভব বলে বিভিন্ন মহল থেকে মত আসতে থাকে। এরপর মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আয়োজক জাপানের প্রধামন্ত্রী শিনজো আবের বৈঠক হয়। সেই বৈঠকেই গ্রেটেস্ট শো অন আর্থ ১ বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিনজো আবে জানিয়েছেন।

সাংবাদিকদের কী বলেছেন জাপানের প্রধানমন্ত্রী
মঙ্গলবারের বৈঠক শেষে জাপানের প্রধামন্ত্রী শিনজো আবে বলেন, 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচের সঙ্গে ফোনে বৈঠক হয়েছে। সেখানে অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত হয়, টুর্নামেন্ট জাপানেই হবে। বাতিল হচ্ছে না। সেক্ষেত্রে পরের বছর ২০২১ সালে অলিম্পিকের আসর বসবে।'

সোমবার অলিম্পিক থেকে দুই দেশের নাম প্রত্যাহার
উল্লেখ্য জুলাইয়ে জাপান থেকে অলিম্পিকের আসর না সরলে, কানাডা ও পরে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে দল তুলে নেওয়ার কথা জানায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, করোনা সংক্রমণের মাঝে দেশের অ্যাথলিটদের অলিম্পিকে পাঠিয়ে জীবন নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আয়োজক জাপানের উপর টোকিও ২০২০ নিয়ে চাপ বাড়ছিল।

অলিম্পিক পিছবে, আগেই জানিয়েছিল আইওসি
সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড করোনার কারণে অলিম্পিক পিছচ্ছে বলে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

এখনও পর্যন্ত সব মিলিয়ে কী কী বড় টুর্নামেন্ট স্থগিত
ইউরো ২০২০, কোপা ২০২০ পর এবার অলিম্পিক ২০২০-র আসর ২০২১ সালে হবে। এছাড়া করোনার কারণে লা- লিগা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ইউরোপের অনান্য ফুটবল টুর্নামেন্টগুলিও এখন ভাইরাস সংক্রমণের কারণে স্থগিত রয়েছে।












Click it and Unblock the Notifications