জাপানে বাড়ল করোনাজনিত জরুরি অবস্থার মেয়াদ, ধাক্কা টোকিও অলিম্পিক্সের প্রস্তুতিতেও

টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা ২৩ জুলাই। তার আগে জাপানে করোনাজনিত কারণে যে জরুরি অবস্থা জারি রয়েছে তার মেয়াদ ৩১ মে অবধি বাড়ানোর সিদ্ধান্ত নিল ইয়োশিহিদে সুগা সরকার। এতে নিঃসন্দেহে ধাক্কা খেল টোকিও অলিম্পিক্সের প্রস্তুতি।

বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

৩১ মে অবধি জরুরি অবস্থা চললে তা যদি ওইদিন শেষও হয় তবু অলিম্পিক্স শুরু হতে হাতে থাকবে দুই মাসেরও কম সময়। জাপানে ভ্যাকসিনেশনের কাজ এখনও মন্থরভাবে চলছে। জাপানবাসী চাইছেন অলিম্পিক্স পিছিয়ে দেওয়া হোক। যদিও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, সকলের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করেই নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক্স আয়োজন করা হবে। এখন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সংক্রমণে রাশ টানার লক্ষ্যেই।

সংক্রমণ নিয়ন্ত্রণেই

সংক্রমণ নিয়ন্ত্রণেই

জাপানে এখনও পর্যন্ত সরকারি তথ্য বলছে, সবমিলিয়ে ৬ লক্ষ ১৮ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১০ হাজার ৫৮৫ জন। আজ ওসাকায় ১০০৫ জনের দেহে নতুন সংক্রমণ ধরা পড়েছে। টোকিওতে সেই সংখ্যাটা ৯০৭। এরই মধ্যে ওসাকার এক নার্সিংহোমে ৬১ জনের সংক্রমণের খবর মিলেছে, হাসপাতালে ভর্তি হতে না পেরে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি জাপানের সংবাদমাধ্যমের।

দর্শকশূন্য স্টেডিয়ামে?

দর্শকশূন্য স্টেডিয়ামে?

পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে টোকিও অলিম্পিক্স দর্শকশূন্য স্টেডিয়ামেই হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। টোকিওতে রোয়িং ইভেন্ট থেকে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা অর্জুন লাল জাট জানিয়েছেন, অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পেরে তো ভালোই লাগছে। কিন্তু অলিম্পিক্স না হলে আমাদের প্রচেষ্টার কোনও দাম থাকবে না। জাপানবাসীর মধ্যে অলিম্পিক্স নিয়ে কোনও আগ্রহ নেই। রাস্তাঘাটে মানুষজন নেই। খুব অল্প গাড়ি চলাচল করছে। লকডাউনের মতোই পরিস্থিতি টোকিও শহরে।

অনিশ্চিত সফর

অনিশ্চিত সফর

এরই মধ্যে জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের জাপান সফর অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মাসের ১৭ ও ১৮ তারিখ হিরোশিমায় টর্চ রিলেতে উপস্থিত থেকে টোকিওতে গেমসের প্রস্তুতি দেখতে যাওয়ার কথা ছিল তাঁর। তবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় অলিম্পিক্স অরগ্যানাইজিং কমিটির প্রেসিডেন্ট সেইকো হাশিমোতো বলেছেন, এই পরিস্থিতিতে তাঁর জাপান আসা সত্যিই কঠিন। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। ২০২৫ সালে বাখের স্থলাভিষিক্ত যিনি হবেন বলে মনে করা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সেই প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে থাকবেন বলে এই মুহূর্তে টোকিওতেই রয়েছেন। তিনিও আশাবাদী, কঠিন পরিস্থিতির মধ্যেই অলিম্পিক্স আয়োজন করতে পারবে জাপান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+