Neeraj Chopra: স্টাইলে এত মিল! নীরজ কলকাতায় এসে শিশুকে দেখে অবাক, কী বললেন?
টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া কলকাতায়। ২০১৫ সালে সাইয়ে এসেছিলেন ট্রেনিংয়ের জন্য। দমদম বিমানবন্দরে পৌঁছানোর পর হোটেলে যাওয়ার পথে কলকাতা দেখে বললেন, এই শহর খুবই আবেগপ্রবণ। আগামীকাল কলকাতায় তাহাদের কথা শীর্ষক অনুষ্ঠানে সংবর্ধিত করা হবে টোকিও অলিম্পিকের সোনাজয়ীকে।
শহরে সোনার ছেলে
আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছেছেন নীরজ। কাল শহরে তাহাদের কথা অনুষ্ঠানে যোগ দেবেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি বিশিষ্ট ব্যক্তি, দ্রোণাচার্য কোচ সৈয়দ নঈমউদ্দিন, চন্দ্রশেখর কুণ্ডু ও মহেন্দ্র প্রসাদ জালানকে নীরজের হাত দিয়েই সংবর্ধিত করা হবে। তাঁদের সঙ্গে আলাপচারিতায় নীরজ চোপড়ার জীবনের অনেক জানা-অজানা অধ্যায়ের কথাও ক্রীড়াপ্রেমীরা জানতে পারবেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, রাজ্য সরকারের তরফে নীরজকে সংবর্ধিত করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। নীরজের অনুষ্ঠানে থাকতে পারছেন না দাদাগিরি সিজন ৯-এর শ্যুটিংয়ে ব্যস্ত থাকা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
কোচ নিয়ে নীরজ
২০১৭ সালে নীরজ চোপড়ার প্রশিক্ষণের জন্য জার্মান কোচ উবে হনকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু ভারতের ক্রীড়া পরিকাঠামোর সমালোচনার জেরে তাঁকে সরিয়ে নতুন কোচ আনা হবে বলে জানিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই আজ কলকাতা পৌঁছানোর পর নীরজকে ভারতের জ্যাভলিন কোচকে সরানো নিয়ে প্রশ্ন করা হয়। নীরজ বলেন, তাঁর কোচকে সরানো হয়নি। ক্লস বার্তোনিয়েৎজ রয়েছেন। উল্লেখ্য, টোকিও অলিম্পিকের আগে এই ক্লসের প্রশিক্ষণেই অনুশীলন করেছেন নীরজ।
উন্মাদনা ক্রীড়াপ্রেমীদের মধ্যে
এবার কলকাতার দুর্গাপুজোয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব-সহ বিভিন্ন দুর্গাপুজোর আলোকসজ্জায় থাকছে নীরজ চোপড়ার জ্যাভলিনে সোনা জয়ের মুহূর্তে। চন্দননগরের আলোকশিল্পীদের কাছে অনেক আগে থেকেই নীরজ-কেন্দ্রিক আলোকসজ্জার অর্ডার গিয়েছে। এমনকী চন্দননগরের নামি জগদ্ধাত্রী পুজো কমিটিও সেই পথেই হাঁটছে। দক্ষিণ ২৪ পরগনার একটি ক্লাবের পুজোতেও তুলে ধরা হবে অলিম্পিকে নীরজের সোনা নিশ্চিত করার মুহূর্ত। সেই দুর্গাপুজোর যখন আর এক মাসও বাকি নেই, তখন নীরজ চোপড়ার সশরীরে কলকাতায় হাজির হওয়া নিয়ে উন্মাদনা রয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

তাহাদের কথায় সোনাজয়ী সংবর্ধনা
তাহাদের কথা অনুষ্ঠানে যেমন নীরজ থাকবেন, তেমনই তিনি অন্য কোথাও যাবেন কিনা বা বিশেষ কারও সঙ্গে দেখা করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কলকাতায় পেলে, মারাদোনা, ভালদেরামাকে নিয়ে আসার প্রধান যিনি উদ্যোক্তা সেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তই নীরজকে বাংলায় নিয়ে এসেছেন। শতদ্রুর পুত্র দিয়েগোর শিশু-মনেও প্রভাব ফেলেছে নীরজের মহাকীর্তি। ছোট্ট দিয়েগো নিজেও যাতে ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তার সবরকম ব্যবস্থা করছেন শতদ্রু।
দিয়েগোকে দেখে অবাক
দিয়েগো ইতিমধ্যেই বাবার কাছ থেকে জ্যাভলিন উপহার পেয়ে গিয়েছে। আর আজ একেবারে টোকিও অলিম্পিকে সোনাজয়ীর কোলে। দিয়েগোকে দেখে অবাক নীরজ বলেছেন, আরে, এ তো আমার মতো হেয়ার স্টাইল! কলকাতায় পা রেখেই বিমানবন্দরে নীরজ বলেছেন, শহরে এসে তাঁর ভালো লাগছে। আর শতদ্রুদের জানিয়েছেন, আজ ডিনারে বাঙালি রান্নার নানা পদেরই স্বাদ নিতে চান।শতদ্রু দত্ত জানিয়েছেন, মেনুতে ছিল ভাত, ডাল, লুচি, আলুর দম, চিংড়িমাছের মালাইকারি, ইলিশ মাছের পদ, মটন কষা, জলভরা সন্দেশ, নলেনগুড়ের আইসক্রিম, দই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications