অলিম্পিকে করোনা থাবা: মশাল দৌড় অনুষ্ঠান বাতিল, ফাঁকা স্টেডিয়ামেই হবে আয়োজক দেশকে মশাল হস্তান্তর

অলিম্পিকে করোনা থাবা: মশাল দৌড় অনুষ্ঠান বাতিল, ফাঁকা স্টেডিয়ামেই হবে আয়োজক দেশকে মশাল হস্তান্তর

ক্রীড়াদুনিয়ায় করোনা থাবা। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে ক্রমশ স্তব্ধ হচ্ছে আন্তর্জাতিক খেলার দুনিয়া। বিশ্বের প্রথম সারির ফুটবল লিগ থেকে আইপিএলের মতো কোটি টাকার ক্রিকেট টুর্নামেন্ট করোনার আতঙ্কে আপাতত স্থগিত হয়েছে। শেষ পর্যন্ত জুলাইয়ে জাপানের টোকিওতে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক আয়োজন করা যাবে কিনা, সেই নিয়ে সন্দেহ রয়েছে। অন্য সব আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো পিছিয়ে যেতে পারে অলিম্পিকও।

গ্রিসে করোনা আক্রান্তের সংখ্যা

গ্রিসে করোনা আক্রান্তের সংখ্যা

এর মাঝেই শুক্রবার গ্রিসে অলিম্পিক মশাল দৌড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। করোনা আতঙ্কের জন্যে যদিও এই অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। ইউরোপ জুড়ে এই মুহূর্তে করোনা আতঙ্কে যা পরিস্থিতি তাতে, শেষপর্যন্ত মশাল দৌড় অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়। উল্লেখ্য গ্রিসে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২২৮ ছাড়িয়েছে।

গ্রিসে বাতিল মশাল দৌড় অনুষ্ঠান

গ্রিসে বাতিল মশাল দৌড় অনুষ্ঠান

এই পরিস্থিতিতে গ্রিসে অলিম্পিকের মশাল দৌড় অনুষ্ঠান নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। বৃহস্পতিবার গ্রিসের অলিম্পিয়া স্টেডিয়ামে ফাঁকা গ্য়ালারির সামনে মশাল প্রজ্বোলন করা হয়। তারপরই শুক্রবার মশাল দৌড়ের মূল অনুষ্ঠান বাতিল হয়েছে।

মশাল হস্তান্তর অনুষ্ঠান কবে

মশাল হস্তান্তর অনুষ্ঠান কবে

১৯ মার্চ অলিম্পিক মশাল, অলিম্পিকের আয়োজক দেশের হাতে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে করোনা থেকে বাঁচতে দর্শকহীন রুদ্ধদ্বার স্টেডিয়ামে এই মশাল হস্তান্তর হবে।

অলিম্পিক আয়োজন নিয়ে আশাবাদী জাপান প্রধানমন্ত্রী

অলিম্পিক আয়োজন নিয়ে আশাবাদী জাপান প্রধানমন্ত্রী

প্রসঙ্গত করোনা ভাইরাসের প্রকোপে যেখানে একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য টোকিও অলিম্পিক আয়োজনের বিষয়ে আশা রাখছেন। করোনা ভাইরাস আটকে, পরিকল্পনা অনুযায়ী অলিম্পিক আয়োজনের বিষয়ে ভরসা রাখছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+