Paris Olympics 2024: কড়া নিরাপত্তা প্যারিস জুড়ে, অলিম্পিক্সের সুরক্ষার দায়িত্বেও এবার থাকছে এআই-ও

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। চার বছরের অপেক্ষার অবসান, বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা শুরুর প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারিস জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তায় কোনও খামতি রাখেত চাইছে না ফরাসি সরকার।

অলিম্পিক্স শুরুর আগেই নানা বিতর্ক তৈরি হয়েছে। প্যারিসে এক অস্ট্রেলিয়ান তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী ওই তরুণীকে ৫ জন মিলে গণধর্ষণ করেছে। এই পরিস্থিতিতে গেমস চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ফ্রান্স প্রসাশন, গোটা প্যারিসকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে।

Paris Olympics

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। প্রতিদিন প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে অলিম্পিক্স আয়োজকরা এবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছেন। যা এইবার প্রথম। শুধু গেমস ভিলেজ, রাস্তা-ঘাট বা স্টেডিয়াম নয় নিরাপত্তা থাকবে সোশ্যাল মিডিয়াতেও।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলিটদের অনেক সময় সোশ্য়াল মিডিয়ায় বিদ্রপ, কটুক্তি করা হয়, যা মানসিকভাবে তাঁদের বিপর্যস্ত করে তোলে, তা ধরে ফেলার জন্য একরকম মনিটরিং সিস্টেম তৈরি করা হয়েছে। যে বা যিনি কোনও বিদ্রুপমূলক পোস্ট করবেন তাঁকে চিহ্নিত করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে দুটি উচ্চ প্রশিক্ষিত কে৯ সারমেয় দল আসন্ন অলিম্পিক্স গেমসের নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে প্যারিসে গিয়েছেন। বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস কুকুর ভাস্ট এবং ডেনবি সমন্বিত ক্যানাইন ইউনিট, তাদের হ্যান্ডলার সহ, ফরাসি সরকারের অনুরোধে মোতায়েন করা বিভিন্ন ভারতীয় নিরাপত্তা সংস্থার ১০টি কে৯ টিমের একটি বৃহত্তর দলের অংশ।

ভারতের এই কম্যান্ডো কুকুরেরা সাধারণত বোমা ও আইইডি শনাক্ত করার কাজ করে থাকে। ভারতে নকশাল-বিরোধী অভিযানেও এই কুকুরদের কাজে লাগানো হয়। ঘ্রাণশক্তির জন্য বিখ্যাত কুকুরদের এই বাহিনী পৌঁছে গিয়েছে প্যারিসে। দলের দায়িত্বে থাকা এক অফিসার জানিয়েছেন, অলিম্পিক্সের জন্য কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা যাতে ফরাসি ভাষা বুঝতে পারে।

সব মিলিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফ্রান্সের রাজধানী শহরকে। আর্জেন্টিনা ম্যাচ কিন্তু চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে ফরাসি প্রসাশনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+