Thomas Cup: থমাস কাপে ঐতিহাসিক পদক নিশ্চিত ভারতের, মালয়েশিয়াকে হারিয়ে ৪৩ বছরের অপেক্ষার অবসান

মেয়েরা পারেননি। পিভি সিন্ধুরা ব্যাঙ্ককে কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের কাছে পরাস্ত হয়েছেন উবের কাপে। কিন্তু থমাস কাপে ভারত পদক নিশ্চিত করে ফেলল। মালয়েশিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে। এই ঐতিহ্যশালী প্রতিযোগিতায় ভারতের প্রথম পদকের জন্য ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটল। আপাতত ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় শাটলাররা।

থমাস কাপে মালয়েশিয়াকে হারিয়ে ঐতিহাসিক পদক নিশ্চিত ভারতের

ভারতের শুরুটা অবশ্য এদিন ভালো হয়নি। বিশ্বের ৯ নম্বর লক্ষ্য সেনকে ৪৬ মিনিটের লড়াইয়ে হারিয়ে দেন লি জি জিয়া। খেলার ফল ২৩-২১, ২১-৯। যদিও ভারতকে লড়াইয়ে ফেরায় ডাবলস জুটি। চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি গোহ জে ফেই-নুর ইজ্জুদিন জুটির বিরুদ্ধে প্রথম গেম জিতে নেন ২১-১৯ ব্যবধানে। দ্বিতীয় গেম তাঁরা ২১-১৫-এ জিততেই ১-১ করে ফেলে ভারত। এরপর ভারতকে এগিয়ে দেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর কিদাম্বি শ্রীকান্ত। এনজি জে ইয়ংকে তিনি ২১-১১, ২১-১৭ ব্যবধানে উড়িয়ে ভারতকে ২-১ লিড এনে দেন। যদিও কৃষ্ণ প্রসাদ ও বিষ্ণুবর্ধন জুটিকে ২১-১৯, ২১-১৭ ব্যবধানে পরাস্ত করে অ্যারন চিয়া ও তেও এ উই জুটি। ২-২ করে ফেলে মালয়েশিয়া।

নির্ণায়ক গেমে অবশ্য দাপুটে জয় ছিনিয়ে নিয়ে ভারতের ঐতিহাসিক পদক নিশ্চিত করে দেন এইচএস প্রণয়। তিনি ৩৯ মিনিটের মধ্যে হারিয়ে দেন লিয়ং জুন হাওকে। খেলার ফল ২১-১৩, ২১-৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+