সরল পোশাক, উন্মুক্ত স্তন, তবুও লড়াই থামল না মহিলা স্কেটারের, সাহসীকতার এক অনবদ্য কাহিনি
স্কেটিং প্রতিযোগিতায় সবে তাদের পারফরম্যান্স শুরু করেছেন গ্যাব্রিয়েলা। সঙ্গী তাঁর পার্টনার গুইলাউমে সিজারঁ। স্কেটিং রুটিনের গুইলাউমে হাতে করে কাঁধের গ্যাব্রিয়েলাকে তুলে ধরতেই বিপত্তি শুরু।
ছোট্ট পোশাক, আর তাতেই যত সমস্যা। আর এই সমস্যার শিকার হলেন ফরাসী স্কেটার গ্যাব্রিয়েলা পাপাদাকিস। শীতকালীন অলিম্পিক্সের আসরে হওয়া এই ওয়ার্ডরোব ম্যালফ্যাকশন-এর খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই গ্যাব্রিয়েলার সাহসীকতার প্রশংসায় পঞ্চমুখ।

স্কেটিং প্রতিযোগিতায় সবে তাদের পারফরম্যান্স শুরু করেছেন গ্যাব্রিয়েলা। সঙ্গী তাঁর পার্টনার গুইলাউমে সিজারঁ। স্কেটিং রুটিনের গুইলাউমে হাতে করে কাঁধের গ্যাব্রিয়েলাকে তুলে ধরতেই বিপত্তি শুরু। সে সময় গ্যাব্রিয়েলার পোশাক সরে বেরিয়ে পড়ে স্তন। ভাগ্য ভাল যে ছোট্ট এবং সুতোর মতো সরু দুই দড়িতে শরীরের সঙ্গে এঁটে থাকা পোশাকটা খুলে পড়েনি। কিন্তু, গ্যব্রিয়েলার অস্বস্তি বাড়িয়ে দেয় যখন স্পিনিং এবং রাউন্ড করতে গিয়ে পোশাক সমানে সরে যেতে থাকে।

এই পরিস্থিতিতে একবারের জন্যও পারফরম্যান্স থামাননি গ্যব্রিয়েলা। পার্টনার গুইলাউমকে সঙ্গে করে পারফর্ম করতে থাকেন। গ্যাব্রিয়েলার পোশাক বিভ্রাট নিয়ে তখন রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিচারকরাও কিছু বুঝে উঠতে পারছেন না। তাঁরা খেলা থামিয়ে দেবেন না চালু রাখবেন তা নিয়েও দ্বিধায় পড়ে যান।

শেষমেশ বিচারকরা শান্ত হয়ে দেখতে থাকেন গ্যাব্রিয়েলার পারফরম্যান্স। যদিও, পারফরম্যান্স চলাকালীন গ্যাব্রিয়েলাকে দেখে একবারের জন্যও মনে হয়নি তিনি এই নিয়ে কিছু ভাবছেন। সুন্দরী গ্যাব্রিয়েলা অসামান্য এক হাসি আর পুরুষদের হৃদয়ে দোলা তুলে দেওয়ার মতো অঙ্গ-ভঙ্গিতে পারফরম্যান্স চালিয়ে যেতে থাকেন। মাঝে মাঝে দেখা যায় স্পিনিং বা রাউন্ডিং-এর সময় গ্যাব্রিয়েলা বুকের উপরের পোশাককে হাত দিয়ে চেপে আছেন।

পারফরম্যান্স শেষ হতেই সকলে হাততালি দিয়ে উঠে দাঁড়ান। সকলেই প্রশংসা করতে থাকেন গ্যাব্রিয়েলার সাহসীকতার। গ্যাব্রিয়েলা পরে সাংবাদিক সম্মেলনেও জানান, পোশাক যে সরে গিয়েছে এবং স্তন বেরিয়ে পড়েছে তা তিনি বুঝে গিয়েছিলেন। কিন্তু, ঝুঁকে পোশাক দেখতে পারছিলেন না, এতে পারফরম্যান্স খারাপ হতে পারত। সারাক্ষণ মনটা উসখুশ করছিল। মনে হচ্ছিল পারফরম্যান্স থামিয়ে দিতে। গ্যাব্রিয়েলা জানিয়েছেন, তিনি তা করেননি, পারফরম্যান্স চলতে চলতেই তিনি মনে মনে ঠিক করে নেন অলিম্পিক্সের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই যাই ঘটুক তাঁকে স্বাভাবিকভাবে পারফরম্যান্স চালিয়ে যেতে হবে। আর সেটাই তিনি করেছেন বলে জানান গ্যাব্রিয়েলা। ফরাসী এই স্কেটারর এমন সাহসীকতা কাহিনি এখন লোকের মুখে মুখে ফিরছে।

আইস স্কেটিং-এই প্রতিযোগিতায় গ্যাব্রিয়েলা ও গুইলাউমে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাঁদের সংগৃহীত পয়েন্ট ৮১.৯৩। তাঁদের রাউন্ডে প্রথম হওয়া কানাডার জুটি টিসা ভারচু ও স্কট মইরের সংগৃহীত পয়েন্ট ৮৩.৬৭। পোশাক বিভ্রাটের জন্য গ্যাব্রিয়েলাদের কিছু পয়েন্ট কেটে নিয়েছেন বিচারকরা। কারণ, স্কেটিং-এর নিয়মই হল স্বল্প পোশাকে কতটা মার্জিতভাবে শিল্প-কলা প্রদর্শন করা হচ্ছে- তার উপরেই নির্ভর করে পয়েন্ট পাওয়া। ক্রীড়ামহলের অনেকের মতেই পোশাক বিভ্রাট না হলে হয়তো গ্যাব্রিয়েলা ও গুইলাউমে প্রথম স্থানীধিকারীদের পয়েন্টকেও ছাপিয়ে যেতেন।

ওয়ার্ডরোব ম্য়ালফ্য়াকশন অবশ্য এবারের অলিম্পিক্স-এর অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। দিন কয়েক আগেই ব্রিটেনের দক্ষিণ কোরিয়া জাত মহিলা স্কেটার ইয়ুরা মিন পোশাক বিভ্রাটে পড়েছিলেন। তাঁরও একদিকের কাঁধ থেকে পোশাক সরে যাওয়াতে বক্ষ উন্মুক্ত হয়ে গিয়েছিল। তবে তা তিনি পরে সামলে নিয়েছিলেন। গ্যাব্রিয়েলার মতো বারবার তাঁর পোশাক সরে যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications