Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pro Kabaddi League: দিনক্ষণ, ভেন্যু ঘোষণা, কোন তিন শহরে এবার হবে প্রো কবাডি লিগ? তালিকায় আছে কলকাতার নাম?

ক্রিকেট, ফুটবলের মতো ভারতের অন্য খেলাগুলিতে চালু হয়েছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ। প্রো কবাডি লিগ চালু হওয়ার পর থেকেই এই খেলার জনপ্রিয়তা দেশে প্রবল বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের প্রো কবাডি লিগের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা হয়ে গেল মঙ্গলবার।

কয়েক সপ্তাহ আগেই মুম্বইতে বসেছিল প্রো কবাডি লিগের নিলামের আসর। প্রো কবাডি লিগের ১১তম সংস্করণ শুরু হবে আগামী ১৮ অক্টোবর থেকে। তিনটি শহরে এবার হবে প্রো কবাডি লিগের ম্যাচ। বিগত ১০টি সংস্করণ সফলভাবে হওয়ার এবার ১১তম সংস্করণ হতে চলেছে। বিশ্বের বৃহত্তম কবাডি ‌লিগ এবার নতুন আঙ্গিকে হতে চলেছে।

Pro Kabaddi League

মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি শহরে এবার কারাভান ফর্ম্যাটে গোটা টর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর থেকে হায়দরাবাদে শুরু হবে প্রথম পর্বের খেলা। এরপর ১০ নভেম্বর থেকে দ্বিতীয় পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে। শেষ তথা তৃতীয় পর্বের ম্যাচগুলি হবে পুনের বালেয়ারি ব্যাডমিন্টন স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচগুলি শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।

প্রো কবাডি লিগের ১১তম সংস্করণ তারিখ ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে, লিগ কমিশনার অনুপম গোস্বামী বলেছেন, "আমরাপ্রো কবাডি লিগের ১১তম সংস্করণ শুরুর তারিখ এবং ভেন্যু ঘোষণা করতে পেরে আনন্দিত। সফলভাবে ১০টি সংস্করণ শেষ করার পর, প্রো কবাডি লিগের ১১তম সংস্করণ ক্রমাগত উত্থানে একটি নতুন মাইলফলক চিহ্নিত করবে। এটি ভারতে এবং বিশ্বের অন্যত্র কবাডির বৃদ্ধিকে শক্তিশালী করবে।"

Paris Paralympics 2024: ওজন কমাতে মিষ্টি খাওয়া ছাড়েন, চোটকে সঙ্গী করেই প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা সুমিতের
প্রো কবাডি লিগের ১১তম সংস্করণের নিলাম ১৫-১৬ আগস্ট মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আটজন খেলোয়াড়১ কোটি টাকারও বেশি দাম পেয়েছেন, যা লিগের ইতিহাসে একটি নতুন রেকর্ড।
এবার ভেন্যুর তালিকায় নেই কলকাতা। যদিও দশম সংস্করণে কলকাতা ম্যাচ পেয়েছিল। চলতি বছরের ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে হয়েছিল প্রো কবাডি লিগের দশম সংস্করণের ম্যাচ। চার বছর পর বাংলার বেঙ্গল ওয়ারিয়র্স হোম লেগ খেলে নিজেদের শহরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+