অলিম্পিকের পতাকায় থাকা পাঁচ বৃত্তের মানে জানা আছে কি? কার মস্তিষ্কপ্রসূত ভাবনা?
অলিম্পিকের পতাকায় থাকা পাঁচ চাকতির মানে জানা আছে কি? কার মস্তিষ্কপ্রসূত ভাবনা?
আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক। গেমস উপলক্ষ্যে টোকিওতে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। সেই আবহে দেখে নেওয়া যাক এক গুরুত্বপুর্ণ তথ্য। জেনে নেওয়া যাক অলিম্পিকের পতাকায় আঁকা পাঁচ চাকতির মানে কী? কার মাথায় থেকে বেরিয়েছিল এই ভাবনা? অলিম্পিক পতাকার সাদা ব্যাক গ্রাউন্ডেরই বা কী মানে, তাও জেনে নেওয়া যাক।

অলিম্পিকের পাঁচ চাকতি
অলিম্পিকের নাম শুনলেই যে দৃশ্য সবার আগে ক্রীড়া প্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে, তা হলে সাদা পতাকার ওপর পাঁচ রংয়ের চাকতি। নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল রংয়ের পাঁচ চাকতিই গেমসের প্রতীক। নীল রংয়ের সঙ্গে সংযুক্ত হলুদ, আবার হলুদের সঙ্গে সংযুক্ত কাালো। অন্যদিকে লাল রংয়ের সঙ্গে সংযুক্ত সবুজ, আবার সবুজের সঙ্গে সংযুক্ত কালো।

পাঁচ চাকতির মানে
অলিম্পিকের সাদা পতাকার ওপর থাকা পাঁচ রংয়ের মানে আলাদা। যিনি এটি তৈরি করেছেন, তাঁর ভাবনায় পাঁচ মহাদেশই ফুটে উঠেছে। নীল রংয়ের মাধ্যমে ইউরোপকে বোঝানো হয়েছে। এশিয়াকে বোঝাচ্ছে হলুদ। কালো, সবুজ এবং লাল রং যথাক্রমে আফ্রিকা, ওশিয়ানিয়া ও আমেরিকা মহাদেশকে বোঝাচ্ছে। অনেকের মতে এর মাধ্যমে বিশ্বজননীতা ও অলিম্পিসম বোঝানোর চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা। অলিম্পিক চার্টারের রুল আটে পাঁচ মহাদেশ এবং অ্যাথলিটদের সমন্বয়ের কথা উল্লেখ করা হয়েছে।

কার ভাবনার প্রতিফলন
আধুনিক যুগের অলিম্পিক আন্দোলনের অন্যতম প্রথিকৃত তথা ফ্রান্সের প্রাক্তন কিংবদন্তি শিক্ষাবিদ পিয়েরে দে কোউবার্টিন ১৯১৩ সালে অলিম্পিকের উক্ত প্রতীকটি তৈরি করেছিলেন। ১৯২০ সালের গেমসে প্রথম পাঁচ চাকতিকে অলিম্পিকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল। ১৯৫৭ সালে তাতে কিছু পরিবর্তন আনে আইওসি। ১৯৮৬ সালে আইওসি-র গ্রাফিক স্ট্যান্ডার্ড অলিম্পিক প্রতীকের নতুন ভার্সান প্রকাশ করেছিল। ২০১০ সালে পিয়েরের মডেলই ফিরে আনা হয়েছিল।

মোট সাতটি ভার্সান
অলিম্পিকের প্রতীকের মোট সাতটি ভার্সান বিদ্যমান। তার মধ্যে কিংবদন্তি পিয়েরেরটাই ব্যবহার করা হয়ে থাকে। নাকি ৬টি প্রতীক মনোক্রম ভার্সান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর কেবল পাঁচ নীল, হলুদ, কালো, সবুজ ও লাল যেমন অনেকক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তেমনই কালো এবং নীল ব্যাকগ্রাউন্ডের ওপর কেবল পাঁচ সাদা চাকতিও বেশ জনপ্রিয়।












Click it and Unblock the Notifications