Rameshbabu Praggnanandhaa: দিদিকে দেখেই দাবায় আগ্রহ, এক নজরে প্রজ্ঞানন্দের উথ্থান কাহিনি
ফুটবল, ক্রিকেটের মতো ভারতে এখনও জনপ্রিয়তা অর্জন করেনি দাবা। ফলে দেশের বেশিরভাগ ছেলে মেযেই শৈশবে আকৃষ্ট হন ব্যাট-বল বা ফুটবলের প্রতি। কিন্তু ব্যতিক্রম ছিল রমেশবাবু প্রজ্ঞানন্দ। ব্যাট-বল নয় ছোট বেলা থেকেই তামিল তনয় আকৃষ্ট হয় ৬৪ খোপের খেলায়। কিন্তু ছোটবেলার শখই যে তাঁকে বিশ্বনাথন আনন্দের উত্তরসূরি করে তুলবে কেউবা জানত।
ভারতীয় খেলাধুলার নতুন নক্ষত্র এখন রমেশবাবু প্রজ্ঞানন্দ। মাত্র ১৮ বছর বয়সেই দেশের নতুন স্পোর্টস আইকন হয়ে উঠেছেন রোগা পাতলা-কৃষ্ণবর্ণের এই ছেলেটি। চেন্নাই থেকে বাকু যাত্রাপথটা সহজ ছিল না প্রজ্ঞা। ভারতীয় দাবার নতুন নক্ষত্রের জীবেনর সেই অজানা কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৫ সালে ১০ অগাস্ট চেন্নাইয়ে জন্ম প্রজ্ঞানন্দের। বাবা রমেশবাবু ছিলেন স্থানীয় ব্যাঙ্কের ম্যানেজার, মা নাগালক্ষ্মী গৃহবধূ। ছোটবেলায় দিদি বৈশালীকে দেখেই দাবার প্রতি আগ্রহ জন্মায় প্রজ্ঞানন্দের। দিদি নিজেই দুইবারের ইয়ূথ চেস চ্যাম্পিয়ন। পড়াশুনার পাশাপাশি সময় পেলেই মেতে থাকতেই সাদা কালো ঘুটির খেলায়। ৫ বছর বয়স থেকেঅ দাবা কোচিং ক্লাবে যাওয়া শুরু করেন।
আজ প্রজ্ঞানন্দ যে জায়গায় পৌঁছেছে, সেখানে তাঁর মায়ের অবদান অনস্বীকার্য। ছোটবেলায় দাবার ক্লাসে নিয়ে যাওয়া, বাড়িতে প্রজ্ঞা এবং দিদি বৈশালীর জন্যে অনুশীলনের যথাযথ ব্যবস্থা করে দেওয়া, ঘর থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও ঘরোয়া খাবারের ব্যবস্থা করা, কোনও কিছুতেই ফাঁক রাখেননি তিনি।

দিনে ৪ থেকে ৫ ঘণ্টা অনুশীলন শুরু থেকেই করতে শুরু করেন। এরপর বয়স যত বেড়েছে ততই বৃদ্ধি পেয়েছে অনুশীলনের সময়সীমা।প্রজ্ঞানন্দের উত্থান হয় মূলত ২০১৩ সালে ৮ বছর বয়সেই বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেন। ২০১৩ সালেই পান ফিডে মাস্টার তকমা। ২০১৫ সালে অনূর্ধ্ব ১০ বিভাগে বিশ্ব যুব চ্যাম্পিয়ন হন। পেয়ে যান ইন্টারন্যাশলান মাস্টারের শিরোপা।
২০১৭ সালেই কেরিয়ারে ২৫০০ পয়েন্ট অর্জন করেন। ২০১৮ সালে ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সেই গ্র্যান্ডমাস্টারের শিরোপা পান প্রজ্ঞানন্দ। পঞ্চম কনিষ্ঠ দাবাড়ু হিসাবে এই স্বীকৃতি পান তামিল তনয়। ২০১৯ সালে লন্ডন ক্লাসিক চেস ফিডে অংশ নেন ভারতীয় তরুণ দাবাড়ু। ছোটথেকেই আনন্দ এবং কার্ল সেনের ভক্ত।

২০২৩ সালে নিজের আইডলের কাছেই বিশ্ব জয়ের ম্যাচে হারতে হল প্রজ্ঞানন্দকে। ফাইনাজলে হারলেও প্রজ্ঞানন্দ সকলের হৃদয় জিতে নিয়েছেন। কার্লসেনের মতো প্রতিপক্ষকেএ টাই ব্রেকে টেনে নিয়ে গিয়েছেন। তাই আনন্দের উত্তরসূরিই স্বপ্ন দেখাচ্ছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications