আন্তর্জাতিক রেফারির বিস্ফোরক বয়ান, অস্বস্তি বাড়ল ব্রিজ ভূষণের

অস্বস্তি বাড়ল ব্রিজভূষণ শরণ সিংয়ের। এবার কুস্তিগীরদের অভিযোগের পক্ষেই মুখ খুললেন আন্তজার্তিক রেফারি জগবীর সিং। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তে ইতিমধ্যেই প্রায় ২০০ জনের বয়ান রেকর্ড করেছে দিল্লি পু‌লিশ। এরমধ্যে রয়েছেন জগবীর সিংও। গত ২০ মে পাতিয়ালাতে তাঁর বয়ান রেকর্ড করা হয়।

এবার প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে ব্রিজ ভূষণের বিড়ম্বনা বাড়ালেন জগবীর।২০২২ সালের ২৫ মার্চ লখনউতে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের সময় ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠে।

ব্রিজ ভূষণ

এই ঘটনার প্রসঙ্গে জগবীর সিং বলেন, 'আমি বিজ ভূষণকে অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অভিযোগকারী সভাপতির পাশেই দাঁড়িয়ে ছিলেন। একটু পরেই তিনি সামনের দিকে এগিয়ে আসেন। অভিযোগকারী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিড়বিড় করতে করতে এগিয়ে আসে। আমি ওই মহিলা কুস্তিগীরকে দেখে বুঝতে পারি যে তিনি অস্বস্তি বোধ করছিলেন। কিছু খারাপ হয়েছিল ওই কুস্তিগীরের সঙ্গে।'

এখানেই শেষ নয় জগবীর সিং আরও বলেছেন, 'থাইল্যান্ডের ফুকেতে একটি প্রতিযোগিতায় নৈশভোজের সময় মত্ত অবস্থায় এক মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা করেন ব্রিজ ভূষণ।' ২৮ এপ্রিল, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৩৪ ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে।

ব্রিজ ভূষণ

একজন নাবালক সহ সাতজন মহিলা কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের দুটি এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে। রেসলিং ফেডারেশনের সভাপতি বিরুদ্ধে ১৫টি অভিযোগ আনা হয়েছে।

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুসারে ১৭ বছর বয়সি নাবালিকা বর্তমানে নিজের বয়ান বদলে নিয়েছে। সে ১৬৪ ধারার আইন অনুসারে নতুন বয়ান দিয়েছে। যেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে করা অভিযোগগুলি প্রত্যাহার করে নিয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগরে অস্বীকার করেছেন বিজেপি সাংসদ। কুস্তিগিরদের আন্দোলনের পিছনে রাজনৈতিক মদতের কথা বলেছেন ব্রিজভূষণ।

ব্রিজ ভূষণ

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিবৃতি অনুসারে চারটি রাজ্যজুড়ে ১২৫ জন সম্ভাব্য সাক্ষীর মধ্যে রয়েছেন এই আন্তর্জাতিক কুস্তি রেফারি।পুলিশি তদন্ত ১৫ জুনের মধ্যেই শেষ হওয়ার কথা। মহিলা কুস্তিগীরের তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন, একজন অলিম্পিয়ান, একজন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী, একজন আন্তর্জাতিক রেফারি এবং একজন রাজ্য-স্তরের কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+