Kho Kho World Cup: ভারতে বসছে বিশ্বকাপের আসর, জনপ্রিয়তা বৃদ্ধিতে অভিনব পরিকল্পনা ফেডারেশনের
ভারতে প্রাচীন খেলাগুলির মধ্যে অন্যতম খো খো। কিন্তু ক্রিকেট, ফুটবল বা টেনিসের গ্ল্যামারের আলোয় অনেকটাই ফিকে খো খো। ফ্রাঞ্জাইজি লিগের মাধ্যমে বিগত কয়েক বছরে কবাডির জনপ্রিয়তার গ্রাফ কিছুটা উর্ধ্বমুখি হয়েছে। এবার খো খো জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগ নিল খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া।
আন্তর্জাতিক খো খো ফেডারেশনের সাথে যৌথভাবে ভারতীয় খো খো ফেডারেশন ২০২৫ সালের প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করতে চলেছ। যা ভারতে প্রথমবার অনুষ্ঠিত হবে। খো খো বিশ্বকাপে মোট ৬টি মহাদেশের ২৪টি দেশের অংশগ্রহণ করবে। এই বিশ্বকাপে ১৬টি পুরুষ এবং ১৬টি মহিলা দল থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমে খো খো খেলার চেতনা উদযাপন করা হবে এবং বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বৃদ্ধির প্রয়াস চালানো হবে।

ভারতীয় খো খো ফেডারেশনের সভাপতি সুধাংশু মিত্তল জানিয়েছেন, 'আমরা প্রথমবারের জন্য খো খো বিশ্বকাপ আয়োজন করতে পেরে অত্যন্ত উত্তেজিত। এই খেলা শুধুমাত্র একটা প্রতিযোগিতা নয়। বরং অনেক দেশ একত্রিত হবে সাংস্কৃতিক আদান প্রদান হবে। খো খো খেলার সৌন্দর্য বিশ্বের সামনে তুলেত ধরা। আমাদের লক্ষ্য ২০৩২ সালের মধ্যে খো খো খেলাকে অলিম্পিক্সে যুক্ত করা। এই বিশ্বকাপ সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ।'
PT Usha: কার্যকরী সমিতির সঙ্গে সংঘাত বাড়ছে পিটি ঊষার, পাল্টা অভিযোগ তুলে কী বললেন আইওএ সভাপতি?
মূলত প্রান্তিক অঞ্চলের খেলাই হল খো খো। তবে কয়েকটি শহরেও এই খেলার প্রচলন আছে, এরআগে কলকাতাকে রাজ্য স্তরের খো খো প্রতিযোগিতা হয়েছে।












Click it and Unblock the Notifications