সিন্ধুর পর থাইল্যান্ড ওপেন থেকে সাইনার বিদায়, অবসৃত শ্রীকান্ত

সিন্ধুর হেরে থাইল্যান্ড ওপেন থেকে সাইনার বিদায়, অবসৃত শ্রীকান্ত

পিভি সিন্ধুর পর থাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন সিন্ধু। আর সাইনা বিদায় নিলেন প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে। অন্যদিকে চোটের কারণে অবসৃত হওয়া থাইল্যান্ড ওপেনে ভারতের উপস্থিতি কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে বলা চলে।

সাইনার হার

সাইনার হার

থাইল্যান্ড ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাইনা নেহওয়াল। বিশ্বের ১২ নম্বর শাটলারের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে ২৩-২১ পয়েন্টে প্রথম সেট জেতেন হায়দরাবাদি। তবে পরের দুটি গেম ২১-১৪ ও ২১-১৬ পয়েন্টে হেরে যান অলিম্পিক থেকে ভারতকে পদক এনে দেওয়া শাটলার।

ছিটকে গেলেন শ্রীকান্ত

ছিটকে গেলেন শ্রীকান্ত

পায়ের পেশীতে চোট থাকার কারণে কোর্টেই নামতে পারলেন না ভারতের ব্যাডমিন্টন তারকা কিদাম্বী শ্রীকান্ত। ইভেন্টের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মালেশিয়ার লি জি জিয়াকে ওয়াক ওভার দিয়ে দিয়েছেন ভারতীয় শাটলার। অর্থাৎ থাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন শ্রীকান্ত।

ছিটকে যান কাশ্যপও

ছিটকে যান কাশ্যপও

থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ চলার সময় অবসৃত হন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপ। কানাডার জেসন অ্যান্টোনির বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন হায়দরাবাদি শাটলার। ৯-২১ পয়েন্টে তিনি প্রথম গেম হেরে যান। দ্বিতীয় গেম ২১-১৩ পয়েন্টে জেতেন কাশ্যপ। তৃতীয় সেট চলার সময়ই অবসৃত হন পারুপাল্লী। ওই গেমে ৮-১৪ পয়েন্টে তিনি পিছিয়ে ছিলেন।

সিন্ধু-প্রণীতের হার

সিন্ধু-প্রণীতের হার

থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন বিশ্বজয়ী পিভি সিন্ধু। পুরুষ বিভাগের ভারতীয় শাটলার সাই প্রণীতও প্রতিযোগিতার প্রথম ম্যাচে হেরে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+