প্রো কবাডি লিগে তেলেগু টাইটানসের সঙ্গে মোকাবিলায় ইউ মুম্বা
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি প্রো কবাডি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি প্রো কবাডি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়া প্রেমীরা। যে ম্যাচে লিগ তালিকার সাত নম্বরে থাকা ইউ মুম্বাকে চ্যালেঞ্জ জানাতে চলেছে নবম তেলেগু টাইটানস।
১৩ ম্যাচে ৩৭ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ইউ মুম্বা। আজকের ম্যাচ জিতলে তারা প্রো কবাডি লিগ তালিকার প্রথম পাঁচে প্রবেশের সুযোগ পাবে। তাই এই ম্যাচ জিততে কার্যত মরিয়া ফাজেল আটরাছালি, অভিষেক সিং, অর্জুন দেশওয়ালরা। অন্যদিকে, প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তেলেগু টাইটানসের কাছেও আজকের ম্যাচে জয় হাসিল করা ভীষণ ভাবে জরুরি। অধিনায়ক আবোজার মোহাজেরমিঘানি, অমিত কুমার, অঙ্কিত বেনিওয়ালদের দিকে তাকিয়ে দল।
We're reaching the business end of #VIVOProKabaddi Season 7 & #HYDvMUM presents a perfect chance for both the teams to get closer to the top 6!
Read the preview here: https://t.co/cI1oXUp4ua & watch all the action from 7 PM, LIVE, on Star Sports & Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/wiRieOKRVo
— ProKabaddi (@ProKabaddi) September 10, 2019
Click it and Unblock the Notifications