অবশেষে জয়ের সরণীতে ফিরল তামিল থালাইভাস, হারাল হরিয়ানা স্টিলার্সকে

অবশেষে জয়ের সরণীতে ফিরল তামিল থালাইভাস, হারাল হরিয়ানা স্টিলার্সকে

প্রো কবাডির চলতি মরশুমে দুই ম্যাচ পর ফের জয়ের সরণীতে ফিরল তামিল থালাইভাস। পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে সহজ জয় পেলেন রাহুল চৌধুরী, অজয় ঠাকুর, মনজিৎ ছিল্লাররা।

অবশেষে জয়ের সরণীতে ফিরল তামিল থালাইভাস, হারাল হরিয়ানা স্টিলার্সকে

অন্যদিকে, এই ম্যাচ নিয়ে পরপর তিন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি হল বিকাশ খান্দোলা, নবীন, বিনয়ের হরিয়ানা স্টিলার্স। এদিন সাধ্যমতে চেষ্টা করেও শেষ পর্যন্ত তামিল থালাইভাসের সঙ্গে লড়াইয়ে আর পেরে ওঠেনি তারা।

পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেসে তৃতীয় লেগের দ্বিতীয় দিনের এই প্রথম ম্যাচ দুই দলের কাছেই ছিল কার্যত মরণ-বাঁচনের। সেই মতো দুই দলের মধ্যেই শুরু থেকে আগ্রাসী মনোভাব চোখে পড়ে। প্রথম দিকে কাঁটায় কাঁটায় লড়াই হলেও শেষ দিকে বেশ কয়েকটা দুর্দান্ত রেইড ও ট্যাকেলের সুবাদে লিড অনেকটা বাড়িয়ে নেয় তামিল থালাইভাস। সেই ব্যবধান আর শেষ পর্যন্ত মেটাতে পারেনি হরিয়ানা স্টিলার্স।

ম্যাচে ২০টি রেইড পয়েন্ট পায় তামিল থালাইভাস। এছাড়াও ১০টি ট্যাকেল, ৪টি অল আউট ও ১টি অতিরিক্ত পয়েন্ট পান রাহুল চৌধুরীরা। অন্যদিকে হরিয়ানা স্টিলার্সের ঝুলিতে যায় ১৬টি রেইড, ১০টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+